শেখ হাসিনার আমন্ত্রণে চলতি মাসেই বাংলাদেশ সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শেখ হাসিনার আমন্ত্রণে চলতি মাসের ২৬ ও ২৭ তারিখ বাংলাদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেছে, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষেই মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সূত্রের খবর, ঢাকা যাওয়ার সময় বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুনঃ ১৯ শে মার্চ নয়, ভোটের আগে শেষবেলায় নন্দীগ্রাম যাবেন ‘বাংলার মেয়ে’ মমতা।

শেখ হাসিনার আমন্ত্রণে চলতি মাসেই বাংলাদেশ সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি। আগামী ২৬ মার্চ  স্বাধীনতা দিবসের জাতীয় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী।  ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বুধবার জানিয়েছেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ২৬ ও ২৭ মার্চ বাংলাদেশ সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা মহামারীর শুরু থেকে প্রধানমন্ত্রীর এটাই প্রথম বিদেশ সফর।” করোনা আবহে দির্ঘদিন বন্ধ ছিল প্রধানমন্ত্রীর বিদেশ সফর। প্রায় এক বছর পর চলতি মাসেই ফের বিদেশ সফর করবেন মোদি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর