দীপাবলি পর্যন্ত দেশের মানুষকে বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র! জাতির উদ্দেশ্যে ঘোষণা মোদির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দীপাবলি পর্যন্ত দেশের মানুষকে বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র! আজ জাতির উদ্দেশ্যে ভাষন দিতে গিয়ে একথা ঘোষনা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানিয়ে দিলেন নভেম্বর পর্যন্ত দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র সরকার।

আরও পড়ুনঃ রাজ্যের দাবি মেনে ১৮ বছরের ঊর্ধ্বদের বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্র!

বিশ্বে করোনা ঢেউ যখন প্রথমবার আছড়ে পড়ল সেই সময় প্রথম ভারতবর্ষে লকডাউন ডাকা হয়েছিল তা গত বছর আর সেই সময় বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক একইভাবে ভারতে করনার দ্বিতীয় ঢেউয়ের সময়েও বিনামূল্যে গরিবদের রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। তার মেয়াদ ছিলো মে-জুন মাস পর্যন্ত।

তবে আজ প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় সেই বিনামূল্যে রেশন প্রদানের মেয়াদ বাড়িয়ে দিলেন। সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, দিপাবলি অর্থাৎ নভেম্বর মাস পর্যন্ত চলবে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা। দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে। এর ফলে দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত সম্প্রদায়ের প্রচুর মানুষ উপকৃত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন প্রধানমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মেয়াদ দীপাবলি অবধি বাড়ানো হল। ৮০ কোটি দরিদ্র মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন।” উল্লেখ্য, এ রাজ্যে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষনা করলেন, ২১ জুন থেকে ১৮ বছরের ঊর্ধ্বদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। একই সঙ্গে টিকাকরণ প্রসঙ্গে তিনি জানান, দেশে বর্তমান সরকারের আমলে উন্নতি হয়েছে টিকাকরণের। সঙ্গে খতিয়ান দিয়েছেন দেশের টিকাকরণের। নরেন্দ্র মোদি জানান, দেশে ২৩ কোটি মানুষকে টিকা দেওয়া হয়ে গিয়েছে, আগের থেকে গতি বেড়েছে বহুগুন। ইতিমধ্যে বাজারে ২টি সংস্থার টিকা এসেছে। আরও ৭ টি সংস্থা চালাচ্ছে টিকাকরণের তৈরি প্রক্রিয়া, ৩টি সংস্থা ট্রায়াল চালাচ্ছে। শিসুদের জন্য চলছে পৃথক ট্রায়াল। দরকারে বাইরে থেকে টিকা ক্রয় করবে ভারত। একই সঙ্গে মোদি জানিয়েছেন টিকা প্রস্তুতের পরেও বেশিরভাগ দেশেই এত দ্রুত টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়নি, যা ভারতে হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর