নজরবন্দি ব্যুরোঃ আর্জি বাতিল মদনের বেঞ্চ বদলের, সেই আগামী কালই হবে নারদ মামলার পরবর্তী শুনানি। হাই কোর্ট সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশনেই বেঞ্চে হবে ওই মামলার শুনানি। সদ্য কোভিড থেকে ফিরে শরীর দুর্বল মদন বাবুর। চলেছে অক্সিজেন। সেই যুক্তিতেই বেঞ্চ বদলে আজই মামকার শুয়ানি চেয়ে আবেদন করেছিলেন মদন মিত্রের আইনজীবী। তবে আপাতত তা খারিজ করে দিয়েছে আদালত।
গতকাল হাই কোর্টের বিচারে জামিন স্থগিত হওয়ার পর আজ ফের শুনানির কথা ছিলো ওই বেঞ্চেই। কিন্তু বেলা গড়াতেই জানানো হয় আজ হবেনা সেই শুনানি। সূত্রের খবর হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিন্দলের শ্বাশুড়িমা মারা গিয়েছেন। সে জন্যই বাতিল করা হয় শুনানি। ফলে চার নেতামন্ত্রীর হেফাজত বেড়ছে দিন দিন।


এই অবস্থায় আজই নারদ-মামলার শুনানি দ্রুত অন্য কোন বেঞ্চে করার আবেদন জানিয়েছেন মদন মিত্রের আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য। পাশাপাশি মদন মিত্রের তরফে, হাই কোর্টের সচিবালয় এবং অ্যাডভোটেক জেনারেলে কিশোর দত্তের কাছে দ্রুত শুনানির আবেদন জানিয়ে ইমেল পাঠানো হয়েছে। আদালত সূত্রের খবর মদন মিত্রের আবেদন পাওয়ার পরে এই বিষয়ে যোগাযোগ করা হয়েছে বিচারপতি বিন্দলের সঙ্গে।
উল্লেখ্য এখনো পর্যন্ত ৪ নেতা মন্ত্রীর মধ্যে মদন মিত্রর তরফেই নারদ মামালার এই বেঞ্চ বদল এবং দ্রুত শুনানির জন্য আবেদন জানানো হয়েছিলো। মদন-ঘনিষ্ঠ মহল জানিয়েছিল শারিরিক অসুস্থতার কারণেই এই দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন মিত্র সাহেব। কিন্তু বেলা আর কিছু গড়াতেই সেই আবেদন বাতিল করে দিয়েছে আদালত।
আদালত সূত্রে জানানো হয়েছে নারদ মামলা চলছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে চলছে। এখনই অন্য বেঞ্চ গঠন করা সম্ভব নয়। কারণ অন্য বিচারপতির বেঞ্চ গঠন করতে হলে প্রধান বিচারপতির নির্দেশ প্রয়োজন। ার সেটা সম্ভবন হলেও নতুন বেঞ্চ তৈরি হলে তাতে ফের শুরু থেকে চলবে মামলা তাতে জটিলতা বাড়বে বই কমবে না। সব দিক বেবচনা করে জানানো হয়েছে আগামী কাল শুক্রবার ফের শুনানি হবে এই মামালার।









