ইয়াসের জেরে হাইকোর্টে স্থগিত নারদ মামলার শুনানি, শীর্ষ আদালতে শুনানি আজ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ইয়াসের জেরে হাইকোর্টে স্থগিত নারদ মামলার শুনানি, শীর্ষ আদালতে শুনানি আজ। গতকাল নারদা মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বিচারপতির বেঞ্চ চার হেভিওয়েট অভিযুক্তকে ফের গৃহবন্দি থাকার নির্দেশই বহাল রাখেন। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয় মামলার পরবর্তী শুনানি আগামীকাল অর্থাৎ বুধবার। একইসঙ্গে দুই পক্ষের আইনজীবীকে বেশ কিছু প্রশ্ন করেন বিচারপতিদের বেঞ্চ। এদিকে রাজ্যে আছড়ে পড়তে চলেছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস।

আরও পড়ুনঃ অক্সিজেন স্যাচুরেশন ৮০, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বুদ্ধবাবুকে

যার প্রভাব রাজ্যের ২০ টি জেলায় ভালোমত পড়বে বলে ইতিমধ্যেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৭২ ঘণ্টা এই দুর্যোগ চলবে বলেও আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় আগামী ২৬ ও ২৭ শে মে বন্ধ রাখা হচ্ছে কলকাতা হাইকোর্ট। যার জেরে অন্তত বৃহস্পতিবার পর্যন্ত পিছিয়ে গেল নারদা মামলার শুনানি। উচ্চ আদালতের পক্ষ থেকে আজ এক বিজ্ঞপ্তি দিয়ে আদালত বন্ধের কথা জানানো হয়েছে। যার ফলে অন্তত আগামী দুই দিন চার হেভিওয়েটকে পূর্ব নির্দেশ মত থাকতে হবে গৃহবন্দি। মামলার পরবর্তী শুনানি কবে তা জানা যাবে দুদিন পরেই। এদিকে প্রথমে আবেদনপত্রে ১২ টি ত্রুটি থাকার কারণে CBI-এর আবেদন প্রথমে গ্রহন না করলেও পরে তদন্তকারী সংস্থার তরফ থেকে নারদা কাণ্ড নিয়ে নতুন করে করা মামলাটি গ্রহন করেছে সুপ্রিম কোর্ট।

আজই সেই মামলার শুনানি হতে চলেছে শীর্ষ আদালতে। বিচারপতি বিনীত শরণ ও বিচারপতি বি আর গাভাই এর ডিভিশন বেঞ্চের তত্ত্বাবধানে আজ এই মামলার শুনানি হবে। প্রসঙ্গত চার হেভিওয়েট নেতাকে জেলের বদলে গৃহবন্দী থাকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন করেছিল CBI। আবেদনে তারা হাইকোর্টে এই মামলা নিয়ে শুনানি স্থগিত রাখার আবেদনও করেছিল। কিন্তু আবেদনে ত্রুটি থাকায় তা প্রথমে গ্রহন করেনি শীর্ষ আদালত।

ইয়াসের জেরে হাইকোর্টে স্থগিত নারদ মামলার শুনানি, শীর্ষ আদালতে শুনানি আজ। অন্যদিকে সুপ্রিম কোর্ট থেকে কোন নির্দেশ না আসায় হাইকোর্টে গতকাল এই মামলার শুনানি হয়। এদিকে শেষ পর্যন্ত তাদের আবেদন শীর্ষ আদালত গ্রহন করায় অবশেষে অনেকটাই স্বস্তি পেল CBI। আজ সবার নজর থাকবে এই মামলায় আজ কি রায় দেয় দেশের শীর্ষ আদালত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত