নজরবন্দি ব্যুরোঃ অক্সিজেন স্যাচুরেশন ৮০, ধীরে ধীরে কিছুটা সুস্থ হলেও আচমকা অবস্থার অবনতি ঘটেছে বুদ্ধদেব ভট্টাচার্য্যর। চিকিৎসকরা দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দিতেই তড়িঘড়ি পৌঁছেছে আম্বুলেন্স। নিয়ে যাওয়া হচ্ছে উডল্যান্স হাসপাতালে।
আরও পড়ুনঃ দিঘা থেকে মাত্র ৩৮০ কিলোমিটার দূরে ইয়াস, গতিবেগ ঘন্টায় ১৮৫ কিলোমিটার।


বেশ কয়েকদিন আগেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন স্বস্ত্রীক বুদ্ধদেব। স্ত্রী মীরা দেবী গত কয়েকদিন হাসপাতালে থেকে গতকাল বাড়ি ফিরেছেন কিছুটা সুস্থ হয়েই। আপাতত তাঁকে ৭ দিন হোম আইসোলেসনে থাকার কথা বলা হয়েছে। কোভিডে আক্রান্ত বুদ্ধবাবুর সব সময়ের সঙ্গী এবং মেয়েও। চিকিৎসকেরা পরামর্শ দিলেও হাসপাতালে যেতে চাননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। জেদের কাছে হার মেনে পাম অ্যাভিনিউ এর বাড়িতে থেকেই হচ্ছিল চিকিৎসা। বাইপ্যাপের সাহায্যে তাঁর অক্সিজেনের মাত্রাও ঠিক ছিল।
অক্সিজেন স্যাচুরেশন ৮০-৮২ আজ সকাল থেকেই, গতকালও কন্যা সুচেতনা জানিয়েছিলেন চিকিৎসায় সাড়া দিয়ে সুস্থ আছেন বুদ্ধদেব। কিন্তু আজ, মঙ্গলবার আসকালে আচমকাই অক্সিজেনের মাত্রা কমে যায়। স্যাচুরেশন দাঁড়ায় ৮০ তে। পাশাপাশি সাইটোকাইনের মাত্রাও কমবেশি হচ্ছে। শারীরিক অবস্থার অবনতি হতেই বেলা সাড়ে ১১ টা নাগাদ আম্বুলেন্স পৌঁছায় বাড়িতে। তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে উডল্যান্ডস হাসপাতালে।
এমনিতেও এই করোনা কালে রাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘুর্ণিঝড় ইয়াস। তাতে শহরের পরিস্থিতি কিরকম থাকবে জানা নেই কারো, এই অবস্থায় বাড়িতে থেকে বুদ্ধবাবুর চিকিৎসায় চিন্তায় ছিলেন সকলেই। গতকালই CPM এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও বার্তা পাঠিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে, এই পরিস্থিতিতে সবদিক বিবেচনা করে তাঁর হাসপাতালে ভর্তি হওয়ায় শ্রেয় বলেও জানিয়েছিলেন তিনি। তাতে কিছুটা রাজিও হয়েছিলেন বুদ্ধবাবু। তার পরই আজ সকাল থেকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে।









