দারুন প্রত্যাবর্তন নাওমি ওসাকার। আজারেঙ্কাকে হারিয়ে জিতলেন US ওপেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দারুন প্রত্যাবর্তন নাওমি ওসাকার। ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কাকে হারিয়ে রবিবার নিজের কেরিয়ারের তৃতীয় গ্র‌্যান্ড স্লাম ট্রোফি জিতে নিলেন জাপানের নাওমি ওসাকা। খেলার ফল ১-৬, ৬-৩, ৬-৩।শনিবার ফ্ল্যাশিং মিডোয় লড়াইটা মোটেও সহজ ছিল না ওসাকার জন্য। প্রথম সেট হারলেও বিশ্বের চার নম্বর খেলোয়াড় ওসাকা ঘুরে দাঁড়ান।

আরও পড়ুনঃ প্রবীণদের জন্য সুখবর। বাড়ল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা।

ওসাকা এক ঘণ্টা ৫৩ মিনিটের খেলায় পরের দুটি সেটে আর্থার অ্যাশ স্টেডিয়াম দেখল জাপানি কন্যার দাপট। দ্বিতীয় সেটেও শুরুতে আজারেঙ্কা ২-০ এগিয়ে ছিলেন। এরপরই ওসাকা ম্যাচে ফেরেন। পরপর দু’বার আজারেঙ্কার সার্ভিস ব্রেক করে ওসাকা ৪-৩ এগিয়ে যান। শেষ পর্যন্ত দ্বিতীয় সেটে ৬-৩ ও তৃতীয় সেটটিও ৬-৩ ব্যবধানে জিতে নেন।

দারুন প্রত্যাবর্তন নাওমি ওসাকার।  ২০১৮ সালে ইউএস ওপেন জিতেছিলেন। দুবরছর পর ফের যুক্তরাষ্ট্র ওপেনের জয়ে রানির মুকুট পড়লেন ওসাকা।এর আগে ২০১৮ সালে যুক্তরাষ্ট ওপেন জিতেছিলেন তিনি। তবে এ বারের টুর্নামেন্টে একেবারে অন্য ভাবে ধরা দিয়েছিলেন ওসাকা। বিভিন্ন সময়ে পুলিশি অত্যাচারের বা বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন যাঁরা, তাঁদের নাম মাস্কে লিখে কোর্টে নেমেছিলেন প্রায় প্রতিটি ম্যাচেই।

 ম্যাচ শেষেও তিনি বললেন, ‘‌’‌আমি ম্যাচটা মোটেও উপভোগ করিনি। খুবই কঠিন লড়াই ছিল।’‌’‌ তাঁর সঙ্গেই যোগ করেন, ‘‌’‌আমি ভেবেছিলাম ম্যাচ হয়তো ১ ঘণ্টার মধ্যে শেষ হয়ে যাবে। হেরে যাব। তাহলে ব্যাপারটা লজ্জার হতো। তাই প্রথম সেট হারার পর পালটা লড়াই শুরু করি।’‌’ 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন