নজরবন্দি ব্যুরোঃ শীর্ষ আদালতের সুপারিশে সিলমোহর কেন্দ্রের, সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারশি করা ৯ বিচারকমন্ডলীর নামের তালিকার ওপর আজ গ্রিণ সিগন্যাল দিয়েছে কেন্দ্র। যার ফলে ২০২৭ সালে ভারত পেতে পারে দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি।
আরও পড়ুনঃ ২৮’শে আগস্টের প্রস্তুতি তুঙ্গে যুব তৃণমূলের, ভার্চুয়ালি থাকবেন ভরসার হাত মমতা
আর সেদিক থেকে স্বাভাবিক ভাবেই নাম উঠে আসছে বিভি নাগরত্নার, দিন কয়েক আগে থেকেই গুঞ্জন ছিল দেশের প্রথম মলিহা প্রধান বিচারপতি হিসেবে নাগরত্নাকে পাবে কিনা দেশ তা নিয়ে। কিছু দিন আগেই প্রধান বিচারপতিএন ভি রমানার নেতৃত্বে সুপ্রিমো কোর্টের কলেজিয়াম নয় জন বিচারপতির নাম জমা পড়েছে, যাঁরা ভবিষ্যতে সামলাবেন দেশের শীর্ষ আদালত।
সেখানে প্রধান বিচারপতির দৌড়ে ওপরে নাম ছিল নাগরত্নার। নাগারত্না ছাড়াও তালিকায় রয়েছেন তেলঙ্গানা হাইকোর্টের বিচারপতি হিমা কোহলি এবং গুজরাট হাইকোর্টের বেলা ত্রিবেদীর নামও। কলেজিয়াম যে ৬ জন পুরুষ বিচারপতির নাম পাঠিয়েছিল তাঁরা হলেন, সিনিয়র অ্যাডভোকেট পিভি নরসিমা, কর্ণাটক হাইকোর্টের অভয় শ্রীনিবাস ওকা, গুজরাতের বিক্রম নাথ, কেরলেন সিটি রবিকুমার ও মাদ্রাসের এমএম সান্দরেশ।

গত ৭১ বছরে সুপ্রিম কোর্টে খুব কম সংখ্যক মহিলা বিচারপতি এসেছেন। তবে আজকের কেন্দ্রের গ্রিণ সিগ্ন্যালের পর সব ঠিক থাকলে আগামী ২০২৭ সালে দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতির পদে বসবেন একজন মহিলা। তৈরি হবে নতুন ইতিহাস।



