Nabanna: নামছে করোনার অভিশাপ, একাধিক কড়া পদক্ষেপ নিল নবান্ন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চিন সহ একাধিক দেশে বেড়ে চলেছে করোনা পরিস্থিতি। তাই আগে থেকেই রাজ্যগুলিকে সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। নামছে করোনার অভিশাপ। সেই মতো মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হয়েছে মক ড্রিল। রাজ্যে করোনার বাড়বাড়ন্ত যাতে না হয়, তার জন্য তৎপর হয়েছে সরকার। করোনা পরিস্থিতি নিয়ে বুধবার মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী সমস্ত জেলার প্রশাসনিক এবং স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক সারেন। সেখানেই একাধিক কড়া পদক্ষেপ মেনে চলার কথা বলা হয়েছে।

আরও পড়ুনঃ Madan on Anubrata: কেষ্টর চরিত্রে সিনেমায় পা মদন মিত্রের, কামারহাটির কালারফুল হিরো এবার বীরভূমের ডন!

নবান্নের তরফে বলা হয়েছে, হাসপাতালগুলিতে কোভিড ওয়ার্ড এবং বেডগুলিকে চিহ্নিত করতে হবে। কোভিড মোকাবিলার জন্য সমস্ত সামগ্রী মজুত রাখতে হবে। ওষুধের পাশাপাশি পিপিই কিট যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে, সেদিকে নজর রাখতে হবে। পর্যাপ্ত সিলিন্ডারের ব্যবস্থা রাখতে হবে।

নামছে করোনার অভিশাপ, নজরদারি বাড়াচ্ছে রাজ্য 
নামছে করোনার অভিশাপ, নজরদারি বাড়াচ্ছে রাজ্য 

একইসঙ্গে নবান্নের তরফে বলা হয়েছে, সমস্ত ব্লক ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অক্সিজেন কনসেনট্রেটর বয়াতে হবে। নির্দিষ্ট সময় অন্তর সরকারি পোর্টালে তার তথ্য আপলোড করতে হবে। শুধুমাত্র কোভিদের দিকে নজর দিলে হবে না। অন্যান্য রোগীরাও যাতে সঠিক চিকিৎসা পায় সেদিকেও নজর রাখতে বলা হয়েছে নবান্নের তরফে।

নামছে করোনার অভিশাপ, নজরদারি বাড়াচ্ছে রাজ্য 

নামছে করোনার অভিশাপ, নজরদারি বাড়াচ্ছে রাজ্য 
নামছে করোনার অভিশাপ, নজরদারি বাড়াচ্ছে রাজ্য 

গোটা রাজ্যে করোনার প্রথম পর্যায়ের জন্য ৩৭০০ টি বেড তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। পরে ধাপে ধাপে বেড বাড়ানোর কথা বলা হয়েছে।  একইসঙ্গে ভ্যাকসিন যাতে আগামী দিনে আরও বাড়ানো হয়, সেদিকে নজর রাখতে হবে। নবান্ন সূত্রে খবর, কেন্দ্রের থেকে ১০ লক্ষ কোভিশিল্ড ভ্যাকসিন চাওয়া হয়েছে। পাশাপাশি ১ লাখ কোভ্যাকসিন ও ৫ লক্ষ ন্যাজাল ভ্যাক্সিন চেয়েছে নবান্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত