নজরবন্দি ব্যুরোঃ বঙ্গ রাজনীতিতে এমন কালারফুল নেতা আর দুটি নেই। অবশ্য এবার শুধু নেতা নয়, এবার তিনি রঙ্গিন পর্দার অভিনেতাও। কথা হচ্ছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে নিয়ে। নতুন বছরেই জল্পনাকে সত্যি করে রূপোলি পর্দায় পা রাখছেন রাজনীতির মদন। আর প্রথমেই তিনি পেয়েছেন এমন এক চরিত্র যা ঘিরে পড়েছে শোরগোল। বীরভূমের দাপুটে নেতা অনুব্রতর আদলে গড়া একটি চরিত্রে দেখা যাবে মদন। যা শুনে রীতিমতো চক্ষু চড়কগাছ নেটিজেনদের।
আরও পড়ুনঃ তৃণমূল ছেড়ে দিলেন বিনয় তামাং, পাহাড় জুড়ে তোলপাড়


বর্ষীয়ান পরিচালক হরনাথ চক্রবর্তীর আসন্ন সিনেমায় অভিনয় করবেন মদন মিত্র। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা বাঁধনছাড়া। মিঊজিক ভিডিওতেও তাঁর আজস্র অনুরাগী সংখ্যা। বিনোদন জগতের তারকাদের সঙ্গে তিনি ওতপ্রোত জড়িত। ফলে তাঁর বিনোদন জগতে সরাসরি পা রাক্ষয়া ছিল সময়ের অপেক্ষা মাত্র। অবশেষে সেটিও ঘটতে চলেছে অল্প কিছুদিনের মধ্যে।

কাহিনী সূত্র অনুযায়ী, নায়িকার বাবার চরিত্রে অভিনয় করছেন মদন। যেখানে তিনি এক চালকলের মালিক। তবে আসল চমক এখানেই, তিনি যে চালকলের মালিক,সেটি বীরভূমে অবস্থিত। ফলে সাম্প্রতিক কালে তদন্তকারী সংস্থার হাতে যেসব তথ্য রয়েছে তাতে বীরভূমের চালকলের মালিক অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডল। আর ঘটনাচক্রে চরিত্রের নাম কেষ্ট মণ্ডল। ফলে দুয়ে দুয়ে চার মেলাতে কারও অসুবিধা হবে না যে মদন মিত্র আসলে অনুব্রত মণ্ডলের চরিত্রে অভিনয় করছেন।
কেষ্টর চরিত্রে সিনেমায় পা মদন মিত্রের, কামারহাটির কালারফুল হিরো এবার বীরভূমের ডন!



অনুব্রতর রাজনৈতিক সতীর্থ মদন মিত্র সিনেমাতেই কী উদঘাটন করবেন আসল রহস্য? এই কেষ্ট কী আদপে বীরভূমের ডন ? সেই নিয়ে উঠছে একাধিক জল্পনা। তবে আশ্চর্যের বিষয়, জল্পনা কে একেবারে উড়িয়ে দিচ্ছেন না পরিচালকও। তাঁর বার্তায় স্পষ্ট বলছেন, অনুব্রত আসলে বীরভূমের নামান্তর। ফলে দর্শক যে কেষ্ট শুনে অনুব্রতর সঙ্গে মেলাবেন এটাই তো স্বাভাবিক। আর বাকিটা জানতে গেলে সম্পূর্ণ সিনেমায় পাওয়া যাবে সেই উত্তর।







