নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েত নির্বাচনের আগে বড় ভাঙন তৃণমূল শিবিরে। পাহাড়ে অনীত থাপার হাত ধরে ক্ষমতা দখল করলেও তৃণমূল ছাড়ার ইঙ্গিত দিলেন বিনয় তামাং। বিমল গুরুংয়ের দিল্লির সভায় উপস্থিত থাকার পরেই দল ছাড়ার ইঙ্গিত দিলেন তিনি। যা আগামী দিনে তৃণমূলের জন্য বিরাট ধাক্কা বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ PM Modi Mother: আশঙ্কাজনক প্রধানমন্ত্রীর মা, উদ্বিগ্ন নরেন্দ্র মোদী


আজই আস্থা ভোটে দার্জিলিংয়ে বিরাট বদল এনেছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা এবং তৃণমূল। অজয় এডওয়ার্ডের হামরো পার্টিকে সরিয়ে নতুন জোটের ক্ষমতায়ন মোটেই মেনে নেয়নি অন্যান্য দলগুলি। আস্থা ভোটের আগের দিনই তাৎপর্যপূর্ণভাবে একই মঞ্চে দেখা গিয়েছিল বিমল গুরুং, বিনয় তামাং ও অজয় এডওয়ার্ডকে। সেখানেই এডওয়ার্ড বলে বসেন, অনৈতিকভাবে দার্জিলিং পুরসভা দখল করতে চলেছে অনীত থাপারা। তবে কী আগামী দিনে নতুন দল গঠন করবেন বিনয় তামাং?

গোটা উত্তরবঙ্গ জুড়ে বিনয় তামাং এর তৃণমূল ছাড়ব এই ঘোষণায় আলোড়ন পড়ে গেছে পাহাড়ে। একই প্রভাব পড়েছে সমতলেও ।যদিও বিনয় তামাং এখনও তৃণমূল কংগ্রেস ছাড়া নিয়ে কোন মন্তব্য করতে চাননি। তবে তিনি তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন এই ইঙ্গিত দিয়ে দিয়েছেন তার ঘনিষ্ঠ মহলে।
আগামী সপ্তাহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসছে অনীত থাপা। এরই মধ্যে দার্জিলিংয়ে ক্ষমতা দখল করল বিজিপিএম এবং তৃণমূল। দার্জিলিং পৌরসভায় কাউন্সিলরের সংখ্যা ৩২ জন। এদিন উপস্থিত ছিলেন গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার ১৪ জন এবং ২ জন তৃণমূলের কাউন্সিলর। স্বাভাবিকভাবেই ১৬ টি আসন সহযোগে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল বিজিপিএম এবং তৃণমূল জোট।


তৃণমূল ছেড়ে দিলেন বিনয় তামাং, তোলপাড় পাহাড়ে

গত ৯ মাস পাহাড়ের রাজনীতিতে যে বদল ঘটেছিল। তারপর যেন টলমল অবস্থা হয়েছিল হামরো পার্টির। ৬ জনের হামরো পার্টি ছেড়ে বিজিপিএম যোগদান পাহাড়ে রাজনৈতিক বদল এনে দিয়েছিল। বুধবার সেই সুযোগকে কাজে লাগিয়ে ক্ষমতায় দল অনীত থাপারা। তবে এত সহজে হার মানতে নারাজ হামরো পার্টি। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন তাঁরা।








