৪ শতাংশ ডিএ বৃদ্ধি করেছিলেন মুখ্যমন্ত্রী, কবে থেকে কার্যকর? বিজ্ঞপ্তি জারি করে জানাল নবান্ন

বড়দিনের আবহে সরকারি কর্মচারিদের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কবে থেকে তা কার্যকর হবে জানাল নবান্ন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বড়দিনের আবহে সরকারি কর্মচারিদের ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ ডিসেম্বর পার্ক স্ট্রিটে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছিলেন ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা। কিন্তু কবে থেকে কার্যকর হবে সেই নতুন বেতন কাঠামো অর্থাৎ কোন মাস থেকে অতিরিক্ত ডিএ পাবেন সরকারি কর্মচারীরা? সেই কথা এতদিন অজানাই ছিল। এবার একটি বিজ্ঞপ্তি জারি করে দিন তারিখের কথা জানাল নবান্ন।

আরও পড়ুন: বদলে গেল রাহুলের ‘ভারত ন্যায় যাত্রা’-র নাম, নতুন নামে কী চমক?

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ১ লা জানুয়ারি ২০২৪ থেকেই এই নতুন বেতন কাঠামো কার্যকর হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মৌখিকভাবে জানিয়েছিলেন, জানুয়ারি থেকেই অতিরিক্ত ডিএ পাবেন সরকারি কর্মচারীরা। এবার সেই সিদ্ধান্তে সিলমোহর দিল নবান্ন।

৪ শতাংশ ডিএ বৃদ্ধি করেছিলেন মুখ্যমন্ত্রী, কবে থেকে কার্যকর? বিজ্ঞপ্তি জারি করে জানাল নবান্ন
৪ শতাংশ ডিএ বৃদ্ধি করেছিলেন মুখ্যমন্ত্রী, কবে থেকে কার্যকর? বিজ্ঞপ্তি জারি করে জানাল নবান্ন

কারা কারা এই নতুন ডিএ পাবেন সেই কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জানা যাচ্ছে, সমস্ত সরকারি কর্মচারী, সরকার অনুমোদিত শিক্ষাঙ্গনের কর্মচারী, স্বশাসিত সংস্থা, সরকার অধীনস্থ পঞ্চায়েত ও পঞ্চায়েত কর্মী, পুরনিগম, পুরসভা, স্থানীয় বোর্ড এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাদের পরিবারের পেনশন প্রাপকরা এই সুবিধা পাবেন। পাশাপাশি বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে যে, রাজ্যপাল এই সিদ্ধান্তকে মান্যতা দিয়েছেন।

৪ শতাংশ ডিএ বৃদ্ধি করেছিলেন মুখ্যমন্ত্রী, কবে থেকে কার্যকর? বিজ্ঞপ্তি জারি করে জানাল নবান্ন

৪ শতাংশ ডিএ বৃদ্ধি করেছিলেন মুখ্যমন্ত্রী, কবে থেকে কার্যকর? বিজ্ঞপ্তি জারি করে জানাল নবান্ন

ডিএ বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন সরকারি কর্মচারিরা। এত দিন রাজ্য সরকারি কর্মচারীরা ৬ শতাংশ হারে ডিএ পেতেন। মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণার পর থেকে তাঁরা পাবেন ১০ শতাংশ হারে। তবে বিতর্ক এখনও থামেনি। কারণ, কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৪৬ শতাংশ ডিএ পান। সেই অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘভাতার ফারাক ৩৬ শতাংশ। তবে, চলতি মাস থাকেই যে নতুন বতন কাঠামো কার্যকর হবে তা স্পষ্ট জানিয়ে দিল নবান্ন

৪ শতাংশ ডিএ বৃদ্ধি করেছিলেন মুখ্যমন্ত্রী, কবে থেকে কার্যকর? বিজ্ঞপ্তি জারি করে জানাল নবান্ন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন