কড়াকড়িতেও থাকছে ছাড়! ২৪ ঘণ্টার মধ্যে লকডাউন নিয়ে নয়া বিজ্ঞপ্তি নবান্নের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কড়াকড়িতেও থাকছে ছাড়! ভয়াবহ পরিস্থিতিতে রাজ্য গতকাল হেঁটেছিলো আংশিক লকডাউনের দিকে, রাজ্যে অব্যাহত রেকর্ড ভাঙা সংক্রমণ। আর সংক্রমণের চেন ভাঙার জন্যে চিকিৎসকদের একাংশ চাইছিলেন লকডাউন। অবশেষে সেটাই হয়েছে। পরিস্থিতি সামাল দিতে  রাজ্যে জারি হল আংশিক লকডাউন। সেইমতো গতকালই রাজ্যে আংশিক লকডাউনের বিজ্ঞপ্তি দিয়েছে নবান্ন। রাজ্যে বন্ধ হচ্ছে শপিং মল, সিনেমা হল। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে রেস্তোরাঁ, বিউটি পার্লার, স্পা।কাল থেকেই বন্ধ জিম, স্যুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স।

আরও পড়ুনঃ করোনা কালের নির্বাচন, গণনার বিধি-নিষেধ নিয়ে নিঁখুত ব্লু প্রিন্ট বানাচ্ছে কমিশন!

চিকিত্‍সকদের একাংশের ব্যাখ্যা, এখন লকডাউনই পারে করোনা সংক্রমণের চেন ভাঙতে। রাজ্যবাসী যদি ১০ দিন বাড়ি থেকে একেবারেই না বেরন তাহলে সুবিধা হবে হাসপাতালগুলির। গুছিয়ে নেওয়ার সময় পাবেন তাঁরা। কারন সামনের দিন বড়ই ভয়ঙ্কর। এই বিষয়ে করোনা সংক্রমণের গতির তথ্য সামনে তুলে ধরছেন তাঁরা। চতাঁর ভিত্তিতেই লকডাউন জারি করেছে রাজ্য সরকার।

রাজ্যে লকডাউনের বিজ্ঞপ্তি দিল নবান্ন। নবান্নের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে,  সকাল ৭ থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে বাজার। ফের খোলা থাকবে দুপুরে ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত। ছাড় দেওয়া হয়েছে অত্যাবশ্যকীয় জিনিসপত্র ও মেডিক্যাল দোকানকে। আংশিক লকডাউনের আওতা থেকে বাদ ওষুধের দোকান, মুদিখানা। রাজ্য সরকারের এই নির্দেশ আজ থেকেই কার্যকর হচ্ছে।

এদিকে নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছিল, গণনাকেন্দ্রে জমায়েত করা যাবে না। বিজয় মিছিলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই নির্দেশ মেনে চলতে হবে বলে জানানো হয়েছে নবান্নের নির্দেশিকায়। পাশাপাশি বলা হয়েছে, নির্দেশ অমান্য করলে ভারতীয় দণ্ডবিধি ও বিপর্যয় ব্যবস্থাপনা আইনে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সূত্র জানাচ্ছে ২রা মে ফল প্রকাশের পর সার্বিক লকডাউনের পথে হাঁটবে রাজ্য।

কড়াকড়িতেও থাকছে ছাড়! তবে ২৪ ঘন্টার মধ্যেই আজ ফের একটি নোটিস দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে। যেখানে সাধারন মানুষের স্বার্থে আরও কয়েকটি পরিষেবায় ছাড় ঘোষণা করেছে রাজ্য সরকার। আজকের নোটিস অনুযায়ী, আংশিক লকডাউনেও খোলা থাকবে টেলিকম, বৈদ্যুতিন সরঞ্জামের দোকান। কোনও বাধা থাকবে না সবজি, মাংস, মিষ্টি ও দুধের দোকান খোলায়, এবং  দুধ সরবরাহে। পরিবহণ সংক্রান্ত যাবতীয় তথ্যকেন্দ্র খোলা থাকবে । এছাড়া গতকালের বিজ্ঞপ্ততে যেখানে বিয়ে বাড়ি সহ সমস্ত অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল, আজ তাতে ছাড় এনে জানানো হয়েছে ৫০ জন নিয়ে করা যাবে বিয়েবাড়ি বা সামাজিক অনুষ্ঠান। তবে স্যানিটাইজার এবং কঠোর বিধি নিষেধ মেনে পালন করতে হবে অনুষ্ঠান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর