Panchayat Election: পঞ্চায়েত ভোটের দিন রাজ্যে ছুটি ঘোষণা নবান্নের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্যে ছুটি ঘোষণা করল নবান্ন। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেসকল সরকারি কর্মচারীদের বাড়ি পঞ্চায়েত এলাকায় এবং যারা ভোটার তাঁদের জন্য আগামী শনিবার ছুটি বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন: সকাল থেকেই একাধিক জেলায় বৃষ্টি, আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া?

৮ জুলাই, আগামী শনিবার রাজ্যে বহু প্রতীক্ষিত পঞ্চায়েত নির্বাচন। নবান্নের তরফে বিক্ষপ্তি দিয়ে জানানো হয়েছে, রাজ্যের ২২ জেলায় যেখানে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে সেই সকল এলাকায় রাজ্য সরকারের সব অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য সরকারি প্রতিষ্ঠান, দোকান, কল কারখানা সহ বিভিন্ন বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানে ছুটি থাকবে। পাশাপাশি রাজ্যের শ্রম দফতরের তরফে বেশকিছু নির্দেশ দেওয়া হয়েছে।

পঞ্চায়েত ভোটের দিন রাজ্যে ছুটি ঘোষণা নবান্নের, জারি নির্দেশিকা

রাজ্য শ্রম দফতরের নির্দেশ, শিল্প প্রতিষ্ঠান, ব্যবসায়িক সংস্থা, অধিগৃহীত সংস্থা বা দোকানগুলিকে এই নীতি মানতে হবে। এই সমস্ত প্রতিষ্ঠানে কর্মরত যেসকল কর্মীদের বাড়ি পঞ্চায়েত এলাকায় বা যারা পঞ্চায়েতের ভোটার ৮ জুলাই তাঁদের ছুটি দিতে হবে এবং সংশ্লিষ্ট দিনের বেতন কাটা যাবে না। সংগঠিত ক্ষেত্র ছাড়া ক্ষেত্রে শ্রমিক বা মজুরদেরও ভোটের দিন ছুটি দিতে হবে। জনপ্রতিনিধিত্ব আইনের ১৩৫ বি ধারা অনুযায়ী ছুটি থাকলেও ওইদিনের প্রাপ্য মজুরি দিতে হবে।

পঞ্চায়েত ভোটের দিন রাজ্যে ছুটি ঘোষণা নবান্নের, জারি নির্দেশিকা

উল্লেখ্য, আগেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্য শ্রম দফতর। পরে রাজ্য নির্বাচনের কমিশনের তরফে ২২ টি জেলার জেলাশাসকের কাছে নোটিস পাঠানো হয়। কমিশন বিজ্ঞপ্তি মারফত জানায়, রাজ্যের অর্থ দফতর সবেতন ছুটির বিষয়ে আবেদন মঞ্জুর করেছে। কর্মসূত্রে পুরসভা এলাকায় থাকেন কিন্তু পঞ্চায়েত এলাকার ভোটার, সেইসকল কর্মীদেরও সবেতন ছুটি দেওয়ার কথা বলা হয়েছে।

পঞ্চায়েত ভোটের দিন রাজ্যে ছুটি ঘোষণা নবান্নের, জারি নির্দেশিকা

পঞ্চায়েত ভোটের দিন রাজ্যে ছুটি ঘোষণা নবান্নের, জারি নির্দেশিকা
পঞ্চায়েত ভোটের দিন রাজ্যে ছুটি ঘোষণা নবান্নের, জারি নির্দেশিকা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত