Weather Update: সকাল থেকেই একাধিক জেলায় বৃষ্টি, আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। ঝোড়ো হাওয়া বইছে। কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেড়েছে। ভ্যাপসা গরমে ঘাম ঝড়ছে মানুষের। বৃষ্টির পূর্বাভাস থাকলেও গরম থেকে যে রেহাই মিলবে না, একথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে আবার ভারী বর্ষণ চলছে। আজ রাজ্যে কেমন থাকবে আবহাওয়া। কী বলছে হাওয়া অফিস?

আরও পড়ুন: লাগাতার বৃষ্টি থেকে বঞ্চিত শহরবাসী, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। প্রায় সব জেলাতেই তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। দুদিন পর তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী সপ্তাহে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

সকাল থেকেই একাধিক জেলায় বৃষ্টি, আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গে আপাতত সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সপ্তাহান্তে দার্জিলিং, কালিম্পং , কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ১১ তারিখের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। উপরের পাঁচ জেলা- দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং ও কার্শিয়াঙে ভারী বর্ষণ হবে। তবে নিচের ৩ জেলা- মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি একটু কম থাকবে।

সকাল থেকেই একাধিক জেলায় বৃষ্টি, আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া?

কলকাতা ও তার সংলগ্ন এলাকায় আবহাওয়া বিরাট বদল হওয়ার সম্ভাবনা নেই। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি থাকবে। আজ সারাদিন বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

সকাল থেকেই একাধিক জেলায় বৃষ্টি, আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া?

সকাল থেকেই একাধিক জেলায় বৃষ্টি, আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া?
সকাল থেকেই একাধিক জেলায় বৃষ্টি, আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত