Tollywood: ‘শুভ জন্মদিন বউ’ বিচ্ছেদের মাঝেও পুরোনো স্মৃতি উষ্কে শেয়ার করলেন ভিডিও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রী জিতু কামাল ও নবনীতা দাস। বেশ কিছুদিন আগেই তাদের বিচ্ছেদের খবর সামনে এসেছিল যা নিয়ে তোলপাড় হয়েছিল সামাজিক মাধ্যম। যাদেরকে এক সময় সবাই তাদের আইডিয়াল কাপল ভাবতো তাদের সাজানো সংসার কিকারনে তাসের ঘরের মত ভেঙ্গে গেল তার উত্তর কারোর কাছেই নেই। এরই মাঝে প্রাক্তনের জন্মদিনে শুভেচ্ছা বার্তা ভরিয়ে দিলেন জিতু।

আরও পড়ুনঃ মিথুনের আর্থিক টানাটানি, কর্কটের রয়েছে বড় বিপদ, বিশদে জানতে পড়ুন আজকের রাশিফল

আজ নবনীতার জন্মদিন। ভক্তদের শুভেচ্ছা বার্তা দেওয়ার আগেই কাল রাত ১২ টা বাজার পর পর পুরনো একটি ভিডিও শেয়ার করে আবেগঘন হয়ে পড়েন অভিনেতা। এবং সেই ভিডিওর ক্যাপশনে লেখা শুভ জন্মদিন বউ.. ” কে পাশে থাকবে, কে আছে, কে ছিল.. তাতে কিচ্ছু যায় আসে না আমার”। যদিও এই ক্যাপশনটি দেওয়া ২০২০ সালে।

images 2

তবে অন্যবারের থেকে এইবারের জন্মদিনটা কিছুটা আলাদা। কারন এই বার আর জিতু নবনীতা দুজনের আজ জন্মদিনটা একসঙ্গে কাটানো হবে না। তারা গত তিনমাস ধরে যে আলাদা রয়েছেন সে কথা আগেই সামনে এসেছে। কিন্তু তাদের বিচ্ছেদের আসল কারন তাদের দুজনের মধ্যে কেউই নিজের মুখে জানান নি।

‘শুভ জন্মদিন বউ’ নবনীতার জন্মদিনে শুভেচ্ছা বার্তা জিতুর

1644669061 jitu

যদিও তাদের বিচ্ছেদের খবর সামনে আসতে তাদের দুজনের বিরুদ্ধেই একের পর তথ্য বা গুঞ্জন সামনে এসেছে। প্রথমে সকল অনুরাগীরা জিতুর দিকে আঙুল তুলছিল। তারা বলছিল হয়ত জিতুর সাথে শ্রাবন্তির সম্পর্কের জেরেই নাকি তাদের বিচ্ছেদের আসল কারন তবে পরে নবনীতা জানান তা একেবারেই মিথ্যে। এরপরেই এক বিস্ফোরক তথ্য ওঠে নবনীতার দিকে। যানা যায় নবনীতার এক বিশেষ বন্ধুর কারনেই নাকি তাদের বিচ্ছেদ হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন