Nabanita Das: স্নেহালের সাথে গোয়া যাওয়ার ঘটনা নাকি সম্পূর্ণ ভুয়ো! নিজের মুখে জানালেন নবনীতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি মাসের ২৮ তারিখ জিতু কামালের জন্মদিন ছিল। জিতুর জন্মদিনে তার প্রাক্তন স্ত্রীর থেকে কোনরকম শুভেচ্ছা বার্তা না আসায় নবনীতার দিকে বয়ে আসে সমালোচনার ঢেউ। তার পাশাপাশি এই দিনই দুটি ছবি সামনে আসে। যা দেখা আঁচ করেন অনুরাগীরা নবনীতা তার বিশেষ বন্ধু স্নেহাল অধিকারীর সঙ্গে একান্তে গোয়ায় সময় কাটাচ্ছেন।

আরও পড়ুনঃ জিতুর জন্মদিনে নেই কোন শুভেচ্ছা বার্তা, ‘বিশেষ বন্ধু’র সঙ্গে গোয়ায় একান্তে নবনীতা?

যদিও নবনীতাকে এই প্রসঙ্গে এখনও অবধি মুখ খুলতে দেখা যায়নি। সম্প্রতি অভিনেত্রীর সঙ্গে এক প্রথম সারির সংবাদপত্র যোগাযোগ করে। তাকে এই জল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান “আমি তো শুটিং করছিলাম। এ সব আবার কখন রটল! রাজা নতুন গাড়ি কিনেছে। আমাদের তাই খাওয়াল। স্নেহাল আমার নতুন বন্ধু। কয়েক মাস হল আলাপ হয়েছে। তার সঙ্গে তো এমন কোনও কথা রটা উচিত নয়। পরশু অর্থাৎ রবিবার রাত ১২টার সময় জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছি। এগুলো যে কেন রটে, আমি সত্যিই মাঝেমাঝে বুঝতে পারি না।”

স্নেহালের সাথে গোয়া যাওয়ার ঘটনা নাকি সম্পূর্ণ ভুয়ো! অবশেষে মুখ খুললেন নবনীতা
স্নেহালের সাথে গোয়া যাওয়ার ঘটনা নাকি সম্পূর্ণ ভুয়ো! অবশেষে মুখ খুললেন নবনীতা

কিছুমাস আগে সামনে এসেছিল জিতু আর নবনীতার আলাদা থাকার খবর। সেই খবর শুনে অনুরাগীদের মাথায় রীতিমত বাজ ভেঙ্গে পড়েছিল। যদিও তারও তিনমাস আগে থেকে তারা আলাদা থাকছিল। এই মাসেই আসার কথা তাদের বিবাহ বিচ্ছেদের শংসাপত্র। এখন নবনীতা নিজের বাইপাসের বাড়িতে রয়েছেন।

স্নেহালের সাথে গোয়া যাওয়ার ঘটনা নাকি সম্পূর্ণ ভুয়ো! অবশেষে মুখ খুললেন নবনীতা

স্নেহালের সাথে গোয়া যাওয়ার ঘটনা নাকি সম্পূর্ণ ভুয়ো! অবশেষে মুখ খুললেন নবনীতা
স্নেহালের সাথে গোয়া যাওয়ার ঘটনা নাকি সম্পূর্ণ ভুয়ো! অবশেষে মুখ খুললেন নবনীতা

এই মুহূর্তে নবনীতা একটি জনপ্রিয় ধারাবাহিকে ‘বিয়ের ফুল’ এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। তারই মাঝে কিছুসময় আগে সামনে এসেছিল তাকে নাকি বড় পর্দাতেও দেখা যাবে। তবে কথাবার্তা এখনও প্রাথমিক স্তরে রয়েছে। কোন কিছু চূড়ান্ত হয়নি। অভিনেত্রীও এখনও অবধি নিজের মুখে কিছু জানাননি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত