অসমে দলীয় সংগঠন বাড়াবে তৃণমূল, যোগদানের প্রস্তাব পেলেন নির্দল সাংসদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অসমে দলীয় সংগঠন বাড়াবে তৃণমূল, তবে শুধু অসম নয়, তালিকায় অন্যতম রাজ্য নাম ত্রিপুরাও। বাংলায় তৃতীয়বারের জয়ের পর আর শুধু নিজের রাজ্যেই সীমাবদ্ধ থাকবে না মমতার মা-মাটি-মানুষের সরকার। তৃতীয়বার ক্ষমতায় ফেরার পরে পরেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছিলেন এবার থেকে তৃণমূল বিস্তার লাভ করবে একাধিক রাজ্যে।

আরও পড়ুনঃ টার্গেট ত্রিপুরা, বিপ্লব গড়ে ঘাসফুল ফোটাতে যাচ্ছেন অভিষেক

সঙ্গে তিনি জানিয়েছিলেন এবার থেকে কোন ভিন রাজ্যে তৃণমূল কংগ্রেসের গমন শুধু মাত্র ২-৪ জন বিধায়ক তৈরির জন্য হবেনা। হবে সরকার গঠনের জন্য। সেই লক্ষ্যে ইতিমধ্যে ব্যাপক চাপ তৈরি হয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ওপর। সামনেই কুর্শি বাঁচানোর পরীক্ষা বিপ্লবের। তবে তার আগেই রাজ্যে বিজেপির ভেতরের দ্বন্দ্ব আর ঘাসফুলে মুকুল আসার পর থেকে ত্রিপুরা তৃণমূলের ফের জেগে ওঠা ভাবাচ্ছে গেরুয়া শিবিরকে।

তার মাঝেই মমতা সরকারের লক্ষ্য ত্রিপুরার পাশাপাশি অসমের দিকেও। এবার পড়শি রাজ্য অসমে দলীয় সংগঠন বাড়াবে তৃণমূল। সেই জল্পনা বেড়েছে সেই রাজ্যের নির্দল সাংসদের কাছে যাওয়া ফোনে। সূত্রের খবর অসমের কোকরাঝাড়ের নির্দল সাংসদ নবকুমার সারানিয়াকে ফোন করে প্রস্তাব দেওয়া হয়েছে তৃণমূলে যোগ দেওয়ার জন্য।

অসমে দলীয় সংগঠন বাড়াবে তৃণমূল, একে একে নজর উত্তর-পূর্বের সব রাজ্যেই। 

অসমে দলীয় সংগঠন বাড়াবে তৃণমূল, যোগদানের প্রস্তাব পেলেন নির্দল সাংসদ
অসমে দলীয় সংগঠন বাড়াবে তৃণমূল, যোগদানের প্রস্তাব পেলেন নির্দল সাংসদ

সংসদের অধিবেশনের কারণে এই মুহুর্তে দিল্লিতে রয়েছেন নবকুমার। প্রস্তাব প্রসঙ্গে জানিয়েছেন তিনি পেয়েছেন প্রস্তাব। তৃণমূলের রাজ্য নেতার সঙ্গে সুসম্পর্কের কথা জানিয়েই অসমের নির্দল সাংসদ জানান, বাংলার পরেই এই মুহুর্তে অসমে সংগঠন বাড়াতে চাইছে তৃণমূল। এই মুহুর্তে তাঁর মতোই দিল্লিতে আছেন ঘাসফুল শিবিরের সাংসদরা। তাঁদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন তিনি।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন