টার্গেট ত্রিপুরা, বিপ্লব গড়ে ঘাসফুল ফোটাতে যাচ্ছেন অভিষেক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টার্গেট ত্রিপুরা, গত মাস খানেক ধরে রাজনৈতিক সমীকরণ যেদিকে যাচ্ছে তাতে একথা প্রায় স্পস্ট এবার বাংলার বাইরে সব রাজ্যেই অল্প বিস্তর ছড়িয়ে গেলেও মমতা সরকারের সামগ্রিক ভাবে পরবর্তী টার্গেট পড়শি রাজ্য ত্রিপুরা।

আরও পড়ুনঃ সংসদে করোনা নিয়ে আলোচনায় রাজি কেন্দ্র, শুধু উত্তরের সমটুকু চাইছেন মোদি

- Advertisement -

তৃণমূলে মুকুল আসার পরেই শুরু হয়েছে এই নয়া সমীকরণ। মুকুল রায় তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার পর ত্রিপুরায় দুর্বল হয়েছিল তৃণমূল। রায় সাহেবের ঘর বাপাসির সঙ্গে সঙ্গে ভিন রাজ্যেও ফের মাথা তুলছে ঘাস ফুলের কর্মীরা। দিন কয়েক আগেই জানিয়েছিলেন সবরকম ভাবে প্রস্তুত তাঁরা, মমতা ডাকলেই বাংলায় আসবেন বৈঠক করতে।

গত সপ্তাহে ত্রিপুরার নেতারা কলকাতায় এসে বৈঠক করেছেন ২১এ জুলাই নিয়ে। ইতিমধ্যে ঠিক হয়েছে আগরতলা, ধর্মনগর সহ রাজ্যের ৫ জায়গায় বসবে জায়ান্ট স্ক্রিণ। শোনা যাবে মমতা বক্তৃতার লাইভ সম্প্রচার। একই সঙ্গে সকাল থেকে সাইকেল র‍্যালি হবে রাজ্যের একাধিক জায়গায়। সঙ্গে থাকবে একাধিক কর্মসূচী। দেশের একাধিক শহরে এবার ছড়িয়ে পড়বে বাংলার ঘরের মেয়ের শহিদ দিবসের ভাষণ। তার মধ্যে ত্রিপুরা অন্যতম।

টার্গেট ত্রিপুরা, আগস্টেই রাজ্যে গিয়ে বৈঠক করবেন খোদ অভিষেক। 

টার্গেট ত্রিপুরা, বিপ্লব গড়ে ঘাসফুল ফোটাতে যাচ্ছেন অভিষেক
টার্গেট ত্রিপুরা, বিপ্লব গড়ে ঘাসফুল ফোটাতে যাচ্ছেন অভিষেক

ত্রিপুরায় তৃণমূলের রাজ্য সভাপতি আসিস লাল সিং আগেই জানিয়েছিলেন করোনা কারণেই ত্রিপুরাতে থেকে আছে যোগদান মেলা। পরিস্থিতি ঠিক হলেই মেগা ইভেন্ট করবে তৃণমূল। বিপ্লবের গড়ে তৃণমূলের থাবা পড়তেই রীতিমত কোমর বেঁধেছে বিজেপিও। ২০ মাস পর ত্রিপুরায় পরীক্ষায় বসবেন বিপ্লব দেব।

তার আগেই তৃণমূলের এই বাড়তি প্রচার কেড়ে নিতে পারে বিপ্লবের আলো। আর সেই চিন্তাকেই বাড়িয়ে দিচ্ছে অভিষেকের ত্রিপুরা গমনের খবর। ২১ এর যুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই থেকে বিরোধীদের উত্তর, অভিষেক একা হাতে সামলেছেন অনেকটাই। রাজনীতিতে নাবালক থেকে সাবালক হয়ে ওঠা অভিষেক এখন তৃণমূলের রাজ্যের দায়িত্বের গন্ডী ছাড়িয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

- Advertisement -

সেই দায়িত্ব পাওয়ার পর প্রথম যাবেন ভিন রাজ্যে। এর আগেই তিনি জানিয়েছিলেন এবার থেকে মমতা সরকার যেখানেই যাবে সরকার তৈরির লক্ষ্যে যাবে। ২-৪ জন বিধায়ক পাওয়ার জন্য নয়। তার পরেই খোদ অভিষেকের ত্রিপুরা গমনের পরিকল্পনা প্রসঙ্গে ওয়াকিবহাল মহলের মত, এবার তৃণমূলের টার্গেট ত্রিপুরা। সূত্রের বিপ্লবের গড়ে গিয়ে সুদীপ রায় বর্মন সহ সেখানের আঞ্চলিক পার্টি গুলির সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূলের যুবরাজ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর