সংসদে করোনা নিয়ে আলোচনায় রাজি কেন্দ্র, শুধু উত্তরের সমটুকু চাইছেন মোদি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সংসদে করোনা নিয়ে আলোচনায় রাজি কেন্দ্র, বাদল অধিবেশনের শুরুর দিনে সংসদে ঢোকার আগে সাংবাদিকদের মুখীমুখি হয়ে এই বার্তাই দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানিয়েছেন সংসদে করোনা নিয়ে সব তথ্য দিতে প্রস্তুত কেন্দ্র সরকার।

আরও পড়ুনঃ জ্বালানি মূল্য বৃদ্ধির প্রতিবাদ, অধিবেশন শুরুর দিনে সাইকেলে সংসদ গেলেন তৃণমূল সাংসদরা

তিনিও চান আলোচনা হোক, তবে তা হোক শান্তিপুর্ণ ভাবে। মোদিও বক্তব্য করোনা মোকাবিলায় মুদ্দায় প্রশ্ন ওঠানর পর নূন্যতম সময় দেওয়া হোক কেন্দ্রকে উত্তর দেওয়ার জন্য। গতকালই বৈঠকে তিনি জানিয়েছিলেন সব রকমের প্রশ্নের জন্য তৈরি দেশের কেন্দ্র সরকার।

করোনার দ্বিতীয় ঢেউয়ের সামনে ভারত যেভাবে মুখ থুবড়ে পড়েছিল তাতে মোদি সরকারের কার্যকারীতা নিয়ে দেশ বিদেশ সকলেই প্রশ্ন তুলেছিল একসঙ্গে। মোদি সরকারের ব্যার্থতা, কৃষি আইন বিল, শ্রম আইন সব একসঙ্গে বিরোধীরা অধিবেশন চলাকালীন আবার কক্ষে তুলে আনবেন একথা মনে করছে সব পক্ষই।

সংসদে করোনা নিয়ে আলোচনায় রাজি কেন্দ্র, হোমওয়ার্ক করে এসেছেন টিম মোদি। 

সংসদে করোনা নিয়ে আলোচনায় রাজি কেন্দ্র, শুধু উত্তরের সমটুকু চাইছেন মোদি
সংসদে করোনা নিয়ে আলোচনায় রাজি কেন্দ্র, শুধু উত্তরের সমটুকু চাইছেন মোদি

 

বিরোধীদের প্রশ্নের সঠিক উত্তরের জন্য দিন কয়েক আগে থেকেই প্রস্তুত হচ্ছে টিম মোদি। নয়া মন্ত্রীসভা সাজানোর পর নতুন মুখেদের স্পস্ট নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী, উচ্চকক্ষ থেকে ওপর মহল সকল জায়গা থেকে তথ্য সংগ্রহ করে বিরোধীদের প্রশ্নের উত্তর তৈরি রাখুন মন্ত্রীরা।

আজ সংসদে অধিবেশন বসার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদি জানান, ‘‘সংসদে করোনা নিয়ে আলোচনায় রাজি কেন্দ্র সরকার, প্রস্তুত সব তথ্য দিতে। ৪০ কোটি টিকা দেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় জোটবদ্ধ হয়ে লড়াই করতে হবে। দেশে সুস্থতার হার বেড়ে ৯৭.৩২ শতাংশ। রাজ্যগুলিকে ৪২.১৫ কোটি টাকা দেওয়া হয়েছে।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত