জ্বালানি মূল্য বৃদ্ধির প্রতিবাদ, অধিবেশন শুরুর দিনে সাইকেলে সংসদ গেলেন তৃণমূল সাংসদরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জ্বালানি মূল্য বৃদ্ধির প্রতিবাদ চলছে রাজ্য জুড়ে, তৃণমূল সাংসদরা আগেই জানিয়েছিলেন এই প্রতিবাদের ঝড় এবার তুলবেন দিল্লিতেও। রাজপথ থেকে সংসদ ভবন একাদিক ইস্যুতে চাপে ফেলবেন কেন্দ্র সরকারকে।

আরও পড়ুনঃ আজ রাজ্যের করোনা বুলেটিন

পরিকল্পনা মতোই আজ বাদল অধিবেশনের শুরু দিনে সাইকেলে করে তৃণমূল ভবন থেকে সংসদ ভবনে গেলেন ঘাসফুল শিবিরের ৮ সংসদ। তৃণমূলের তরফে গতকালই জানানো হয়েছিল রাজ্যের বাইরেও দেশের রাজধানীতে এসে এই মুদ্দায় আওয়াজ ওঠাবেন তাঁরা, সেই মত সকলের সুবিধা দেখে ভাড়া নিয়েছেন সাইকেল।

জ্বালানি মূল্য বৃদ্ধির প্রতিবাদ, ঘরে বাইরে আওয়াজ ওঠাচ্ছে মমতা সরকার।

গতকাল দিয়ে নিয়েছেন একপ্রস্ত মহড়া। আজ সকাল হতেই অধিবেশনের সময়ে পৌঁছানোর জন্য হাতে সময় নিয়েই সাইকেলে বেরিয়ে পড়েছেন তৃণমূলের লোকসভার সাংসদরা। সাউথ অ্যাভিনিউর দলীয় কার্যালয় থেকে ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘোষ, নাদিমুল হক, শান্তনু সেন সহ মোট ৮ জন সাংসদ সাদা জামা তার ওপরে মূল্য বৃদ্ধির প্রতিবাদে লেখা স্লোগান নিয়ে ঢোকেন সংসদে। সূত্রের খবর জ্বালানি মূল্য বৃদ্ধির প্রতিবাদে দুই কক্ষেই নোটিস দিতে পারে তৃণমূল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত