নজরবন্দি ব্যুরোঃ তৃতীয় ঢেউ এর আতঙ্কের মধ্যেও কিছুটা স্বস্তি দিচ্ছে বাংলার করোনা গ্রাফ। রাজ্যজুড়ে করোনা সংক্রমণ অনেকটাই কমেছে গত ২৪ ঘণ্টায়। নতুন করে আক্রান্ত হয়েছেন ৮০১ জন। যা আগের দিনের তুলনায় অনেকটাই কম।
তবে বেড়েছে মৃত্যু। একদিনে করোনার বলি হয়েছেন ১১ জন রাজ্যবাসী। অর্থাৎ আগের দিনের তুলনায় অত্যন্ত সামান্য হলেও বেড়েছে মৃত্যু। এদিনের মৃতদের মধ্যে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও হুগলির রয়েছেন ২ জন করে। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যুর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১৭, ৯৯৯ জন।


একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ১,০১২ জন। সুস্থতার হার ৯৭.৯৫ শতাংশ। তবে দৈনিক সংক্রমণে এ বার উত্তর ২৪ পরগনাকে ছাড়াল কলকাতা এবং দার্জিলিং। উল্লেখযোগ্য ভাবে গত ২৪ ঘণ্টায় ওই দুই জেলা থেকে সংক্রমণ কম হয়েছে উত্তর ২৪ পরগনায়। কলকাতায় গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৯২ জন।
আজ রাজ্যের করোনা বুলেটিন
দার্জিলিঙে ৭৪ জন। সেখানে উত্তর ২৪ পরগনায় ৭২ জন আক্রান্ত হয়েছেন ২৪ ঘণ্টায়। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,১৮,১৮১। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৫১ হাজার ৩১৬ জনের। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৫১,৩৮,১৭২ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।









