নজরবন্দি ব্যুরো: নতুন সরকার ঘোষণা করল মিয়ানমারের সেনাবাহিনী! মিয়ানমারের সেনাবাহিনী সুচি সরকারের মন্ত্রীদের বরখাস্ত করে নতুন সরকার ঘোষণা করেছে।বার্তা সংস্থা রয়টার্স এবং বিবিসি জানিয়েছে, সু চি সরকারের ২৪ জন মন্ত্রী, উপমন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে নতুন ১১ জন মন্ত্রী নিয়োগ করা হয়েছে। অধিকাংশই সিনিয়র সেনা কর্মকর্তা নতুন মন্ত্রীদের।কয়েকজন রয়েছেন সেনা সমর্থিত দল ইউএসডিপির সদস্য।
আরও পড়ুনঃ ক্ষমতা থাকলে বৈশাখী একা বেহালায় আসুক! চ্যালেঞ্জ রত্নার।
ইউএসপিডির অন্যতম নেতা উনা মং লউনকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনি নভেম্বরের নির্বাচনে হেরে গিয়েছিলেন।সেনাবাহিনী পরিচালিত টেলিভিশনে নতুন এসব নিয়োগের ঘোষণা দেওয়া হয়।
প্রসঙ্গত,সামরিক বাহিনী ২০২০ সালের ৮ নভেম্বর মিয়ানমারের সাধারণ নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছে দাবি করে সোমবার নতুন সংসদ অধিবেশন স্থগিত করে।তবে গত সপ্তাহে সেনাবাহিনীর এ অভিযোগ প্রত্যাখ্যান করে ইউনিয়ন নির্বাচন কমিশন।পনেরো বছরের গৃহবন্দিত্বের অবসানের পর ২০১০ সালে মুক্তি পেয়েছিলেন অং সান সু চি, তার ১০ বছর কাটতে না কাটতেই আবারও বন্দি করা হল তাকে।
নতুন সরকার ঘোষণা করল মিয়ানমারের সেনাবাহিনী! আ-জাজিরার খবরে বলা হয়েছে, মিয়ানমারের সেনানিয়ন্ত্রিত টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় বলা হয়, এরই মধ্যে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ও সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। মিয়ানমারে জরুরি অবস্থা জারির ঘোষণা প্রচারিত হয় সেনানিয়ন্ত্রিত এমডব্লিউডি টেলিভিশনে।



