mustard egg curry: চেনা জানা ডিমের পদ খেয়ে বিরক্ত! বানান ‘ডিম কাসুন্দি’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাঙালীর প্রিয় খাদ্য শুধু মাছ নয়। মানুষ এখন মাছে ভাতে বাঙালী থেকে ডিমে ভাতে বাঙালীতে পরিনত হয়েছে। সেই সুপ্রাচীন যুগ ধরে ঘরে ঘরে রান্না হয়ে চলেছে ডিমের অসাধারন সব পদ। বর্তমান যুগেও ডিম খেতে ভালবাসেনা এমন মানুষ হয়ত নেই বা থাকলেও হাতে গোনা। তবে রোজ রোজ তো আর ডিমের ঝাল বা কষা খাওয়া যায়না। তা সে যতই প্রিয় হোক। তাই বানিয়ে নিন ‘ডিম কাসুন্দি’।

আরও পড়ুনঃ ছক কষে দুর্নীতি করেছেন মানিক! প্রাথমিকের নতুন মামলার তদন্তভার এজেন্সিকেই দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

উপকরন
ডিম- ৪ টি
সাদা সর্ষে- ১ টেবিল চামচ
নুন– পরিমান মত
তেজপাতা- ১টি
কাঁচালঙ্কা- ৪ টি

maxresdefault 2নারকেল কোরা- ১ টেবিল চামচ
ধনে পাতা- হাফ কাপ
হলুদ- ১ চা চামচ
লঙ্কাগুঁড়ো- ১ চামচ
লেবুর রস- ১/২ চামচ
কালো সর্ষে- ১/২ টেবিল চামচ

চেনা জানা ডিমের পদ খেয়ে বিরক্ত! বানিয়ে ফেলুন এই পদ 
চেনা জানা ডিমের পদ খেয়ে বিরক্ত! বানিয়ে ফেলুন এই পদ 

 

প্রথমে ডিম গুলো ভাল করে সিদ্ধ করে নিন। ডিম গুলো সিদ্ধ করার সময় অবশ্যই জলের মধ্যে নুন দিয়ে নেবেন। এরপর সুতোর সাহায্যে ডিম গুলো কেটে নিন। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিন। কারোর সর্ষের তেলের ফলে রান্না আরও ঝাঁজাল হবে। এরপর ডিম গুলো ভাল করে ভেজে নিন। এরপর ডিমটি আলাদা করে তুলে রেখে দিন। এরপর ওই ডিম ভাজা তেলের মধ্যেই তেজপাতা ফোঁড়ন দিয়ে দিন।

চেনা জানা ডিমের পদ খেয়ে বিরক্ত! বানিয়ে ফেলুন এই পদ 

চেনা জানা ডিমের পদ খেয়ে বিরক্ত! বানিয়ে ফেলুন এই পদ 

এরপর তাতে অল্প পরিমান হলুদ এবং লঙ্কার দিয়ে দিন। এরপর অল্প নেড়ে ছেড়ে কাসুন্দি দিয়ে দিন কড়ার মধ্যে। এরপর যখন দেখবেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তেল বেরতে শুরু করছে তার পর অল্প পরিমানে জল দিয়ে দিন। এরপর জল ফুটতে শুরু করলে ভাজা ডিমের টুকরো গুলো দিয়ে দিন। এবং আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিন। এরপর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে ‘ডিম কাসুন্দি’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন