নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় উরফি জাভেদের। ভিডিওটিতে দেখা গিয়েছিল উরফিকে ছোট পোশাক পরে রাস্তায় ঘোরার জন্য পুলিশের কোপে পরতে হয়েছিল। তবে সেই ভিডিও ঘিরে শুরু হয়েছিল জোর জল্পনা। আদৌ উরফির গ্রেফতার হওয়ার ঘটনা সত্য নাকি মিথ্যে তা নিয়ে দ্বন্ধ ছিল। তবে সম্প্রতি পাওয়া তথ্য বলছে সেই সম্পূর্ণ ভিডিওটি মিথ্যে। প্রচারে আসার জন্যই নাকি উরফি এই কাণ্ড ঘটিয়েছিলেন। যার জন্য এবার সত্যি কারের আইনি জটে পরতে হল উরফিকে।
আরও পড়ুনঃ ডেঙ্গুর কবলে একাধিক টলিঅভিনেতা, একের পর এক কলাকুশলীরা আক্রান্ত হওয়ায় কী পদক্ষেপ নিচ্ছে ফেডারেশন?
ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই ভাইরাল হয়ে যায়। এবং তা নজরে পরে মুম্বাই পুলিশের। এরপরেই উরফি সহ ভিডিওটিতে আর যেই দুজন মহিলাকে দেখা যাচ্ছিল তাদের নামে FIR দায়ের করা হয়।

এবং আজ সকালে মুম্বাই পুলিশের তরফ থেকে এই ভিডিওটিকে ঘিরে একটি পোস্ট করা হয়। এবং সেখানে বলা হয়, “সস্তার প্রচারের জন্য আইন লঙ্ঘন করা যাবে না! অশ্লীলতার একটি মামলায় মুম্বাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার হওয়া এক মহিলার একটি ভাইরাল ভিডিও সত্য নয় ইউনিফর্মের অপব্যবহার করা হয়েছে। বিভ্রান্তিকর ভিডিওতে জড়িতদের বিরুদ্ধে ওশিওয়ারা Pstn-এ 171, 419, 500, 34 IPC ধারার অধীনে একটি ফৌজদারি মামলা নথিভুক্ত করা হয়েছে। আরও তদন্ত চলছে। পরিদর্শককে গ্রেপ্তার করা হয়েছে এবং গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে।”
প্রচারে আসার জন্য গ্রেফতারির নাটক, এবার আইনি জটে উরফি

এই ঘটনাটিতে এখন কোন প্রতিক্রিয়া জানায়নি উরফি। তবে এই প্রথম নয় এর আগেও বহুবার আইনি জটে পরতে হয়েছে উরফিকে। যদিও তিনি কোন বারেই শুধরায় নি। একের পর এক নতুন নতুন কাণ্ড তিনি ঘটিয়েই চলেছেন।



