মঙ্গলবার বাড়ি ফিরছেন কেষ্ট, সেজে উঠছে বীরভূম, ঠিক কী কী থাকছে খাবারের তালিকায়?

মঙ্গলবার বাড়ি ফিরছেন কেষ্ট, সেজে উঠছে বীরভূম, অনেক দিন খাননি বাড়ির পছন্দের খাবার। তাই ঠিক কী কী থাকছে খাবারের তালিকায়?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গরু পাচার মামলায় দীর্ঘদিন কারাবাস কাটিয়ে অবশেষে জামিন মিলেছে অনুব্রত মণ্ডলের। আজ মুক্তি পেয়েছে তিহার থেকে। যদিও তার মুক্তির কিছুদিন আগেই জামিন পেয়েছে মেয়ে সুকন্যা মণ্ডল। তাই আগামীকাল তথা মঙ্গলবার মেয়েকে নিয়ে বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল(কেষ্ট)। সবঠিক থাকলে সকালেই পা রাখবেন বীরভূমের মাটিতে। তার আগমন বার্তায় পার্টির পাশাপাশি কাছের মানুষেরাও আনন্দে আত্মহারা। অনেক দিন খাননি বাড়ির পছন্দের খাবার। তাই এবার তার জন্য খাদ্যতালিকায় থাকবে একাধিক পদ। কিন্তু ঠিক কী কী খেতে পছন্দ করতেন কেষ্ট?

এ বিষয়ে অনুব্রত মণ্ডলের ভাই জানান, তিনি রাজনীতির কারণে কর্মজীবনে অনেক ব্যস্ত থাকতেন। তবুও তিনি বিভিন্ন ধরনের তেল-ঝাল-মশলাদার খাবার খেতে পছন্দ করেন। তবুও তিনি সবথেকে বেশি পছন্দ করতেন ডাল, ভাত, আলু পোস্ত এবং মাছের টক। এমনকি পুজোর সময় গ্রামের বাড়িতে এসেও তিনি এই একই পদ পছন্দ করতেন। তবে প্রায় বাড়ির পুজোয় অংশগ্রহণ করতে পারেনি। তাই এবছর তিনি বাড়ির পুজোয় থেকবে জেনে আনন্দে আত্মহারা পরিবারের সদস্যরা। তাই পুজো কদিন তার পছন্দের মতই রান্না করা হবে বলে জানান পরিবারের সদস্যরা।

অনুব্রতর আসল বাড়ি বীরভূমের নানুর থানার অন্তর্গত হাটসেরান্দী গ্রামে। আর এই গ্রামের বাড়িতেই প্রতিবছর হয়য় দুর্গা পুজো। প্রায় একশো বছরেরও বেশি পুরানো তাঁর বাড়ির এই দুর্গাপুজো। গ্রামের লোকের কাছে মণ্ডল বাড়ির দুর্গাপুজো খুবই প্রিয়। পুজোর চারদিন এই বাড়িতে যাতায়াত লেগে থাকে গ্রামবাসীদের। তবে অনুব্রত না থাকায় জৌলুস হারিয়েছিল নানুরের হাটসেরান্দী গ্রামে শতাধিক বছরের প্রাচীন মণ্ডল বাড়ির পুজো। তবে এবারে তাঁর আসার খবর পেয়ে এবারে মণ্ডল বাড়ির পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর