Mukul Roy: মিলছে না বাবা-ছেলের বয়ান, মুকুল-শুভ্রাংশুর পরস্পর বিরোধী মন্তব্যে নয়া জল্পনা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মুকুল রায়ের ছেলে তথা বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায় গতকাল বলেছিলেন, “দুটি ছেলে বাবাকে নিয়ে উধাও হয়ে গিয়েছে। আমি এয়ারপোর্ট থানায় অভিযোগ জানিয়েছি”। পরে প্রকাশ্যে আসে মুকুল রায়ের বোর্ডিং পাশ। যেখানে দেখা যায় তিনি দিল্লী যাচ্ছেন। পরে, আজ সকালে সাংবাদিক বৈঠক করে শুভ্রাংশু বলেন, তাঁর বাবাকে দিল্লীতে চক্রান্ত করে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ বিজেপিতে ফিরতেই দিল্লি গেলেন মুকুল রায়, শাহি বৈঠক ঘিরে জল্পনা

মিলছে না বাবা-ছেলের বয়ান, মুকুল-শুভ্রাংশুর পরস্পর বিরোধী মন্তব্যে নয়া জল্পনা!
মিলছে না বাবা-ছেলের বয়ান, মুকুল-শুভ্রাংশুর পরস্পর বিরোধী মন্তব্যে নয়া জল্পনা!

মুকুল পুত্রের দাবী এর পেছনে রয়েছে টাকার খেলা! শুভ্রাংশু জানয়েছেন, মুকুল রায় কে দিল্লী নিয়ে যাওয়া হয়েছে মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায়ের বদনাম করার জন্যে। বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়কের কথায়, ‘বাবার স্মৃতিশক্তি দুর্বল, হাগিস পরিয়ে রাখতে হয় তাকে, তিনি সাংসদ না বিধায়ক বলতে পারেন না নিজেই!’

mukul 4

এরই পাশাপাশি শুভ্রাংশু বলেছেন, ‘হতেই পারে যে মুকুল রায়কে অন্য রাজনৈতিক দলে জয়েন করিয়ে দেওয়া হতে পারে। কিন্তু মুকুলবাবু কি বিজেপিতে যোগ দিতে পারেন? জবাবে শুভ্রাংশু বলেন, বাবা যদি বিজেপিতে যোগ দেন, তাহলে আমি তাঁকে ফিরিয়ে এনে কোনও হাসপাতালে ভর্তি করা। এদিকে মুকুল বলছেন অন্য কথা।

মিলছে না বাবা-ছেলের বয়ান, মুকুল-শুভ্রাংশুর পরস্পর বিরোধী মন্তব্যে নয়া সমীকরণ রাজনীতিতে!

mukulroytmc 1509728157

দিল্লি পৌঁছতেই তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, দিল্লির আসার কারণ। মুকুল উত্তর দেন, ‘এমনিই এসেছি। দিল্লিতে কি আমি আসতে পারি না? আমি তো আগেও অনেকবার দিল্লি এসেছি। এবার একটু দেরি হয়ে গেল আসতে।’ তিনি কি ডাক্তার দেখাতে দিল্লি এসেছেন? জবাব, ‘না, ডাক্তার দেখাতে দিল্লিতে আসতে হবে কেন! আমি প্রয়োজনে এসেছি।’ চানক্য মুকুলের এই ‘প্রয়োজন’ শব্দ ঘিরেই যত জল্পনা!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত