ধোনির নাম ব্যবহার করে কোটি টাকার ব্যবসা! প্রতারণার শিকার মাহি

MS Dhoni: ওই ব্যাক্তির নামে ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৭১ ধারায় অভিযোগ আনা হয়েছে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গ্রেপ্তার হলেন মহেন্দ্র সিং ধোনির প্রাক্তন বিজনেস পার্টনার। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ধোনি নিজেই। প্রাক্তন ভারতীয় অধিনায়কের নাম ব্যবহার করে ক্রিকেট অ্যাকাডেমি খোলার অভিযোগ উঠেছিল ধোনির প্রাক্তন ব্যবসার পার্টনারের বিরুদ্ধে। ব্যবসায়ী মিহির দিবাকর নামে এই ব্যাক্তি কে মঙ্গলবার প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছে জয়পুর পুলিশ।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাবেন কোহলি? মুখ খুললেন আগারকার

ms2 2

তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৭১ ধারায় অভিযোগ আনা হয়েছে। অতীতে রাঁচীর জেলা আদালতে দিবাকরের সংস্থা আর্কা স্পোর্টস ম্যানেজমেন্টের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন ধোনি। তাঁর অভিযোগ ছিল, ওই সংস্থার সঙ্গে ২০২১ সালেই তাঁর সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে।

ms3 3

তার পরেও দিবাকর এবং তাঁর স্ত্রী সৌম্যা দাস ধোনির নাম এবং ছবি ব্যবহার করে স্পোর্টস অ্যাকাডেমি চালাচ্ছেন এবং মুনাফা করছেন। পুরো বিষয়টি জানতে পেরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ধোনির আইনজীবী।

ধোনির নাম ব্যবহার করে কোটি টাকার ব্যবসা! প্রতারণার শিকার মাহি

mahi 1

রাঁচির জেলা আদালতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় দুই অভিযুক্ত এবং তাঁদের সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের হয়। তার পরেই মঙ্গলবার জয়পুরে পুলিশের জালে ধরা পড়েন মিহির দিবাকর। আপাতত জয়পুর পুলিশের হেফাজতে রাখা হয়েছে তাঁকে। আরেক অভিযুক্ত সৌম্যর বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন