টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাবেন কোহলি? মুখ খুললেন আগারকার

Virat Kohli: আরসিবির হয়ে এখনো পর্যন্ত পাঁচ ম্যাচে ৩১৬ রান সংগ্রহ করেছে বিরাট। তার মধ্যে একটা সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরির ইনিংস রয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আইপিএল শেষ হবার পরেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর তাই আইপিএল এর মাঝ পথেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। বেশ কিছুদিন ধরেই জল্পনা শুরু হয়েছে ভারতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে বিরাট কোহেলি থাকবেন কিনা। এর আগেই ঠিক হয় ভারতীয় দলের অধিনায়ক থাকবেন রোহিত শর্মা।

আরও পড়ুন: কবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা? চলে এলো বড় আপডেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাবেন কোহলি? মুখ খুললেন আগারকার
টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাবেন কোহলি? মুখ খুললেন আগারকার

কিন্তু সেই দলে বিরাট কোহলি কে রাখা হবে কিনা তা নিয়ে জল্পনার অন্ত নেই ভারতীয় ক্রিকেট মহলে। চলতি আইপিএলে এখনো পর্যন্ত দুর্দান্ত পারফর্ম করেছে কিং কোহেলি। আরসিবির হয়ে এখনো পর্যন্ত পাঁচ ম্যাচে ৩১৬ রান সংগ্রহ করেছে বিরাট। তার মধ্যে একটা সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরির ইনিংস রয়েছে।

বিশ্বকাপের দল গঠনের আগে বিরাটের এই পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন বোর্ডের নির্বাচক প্রধান অজিত আগারকার। বিরাট দলে থাকবে কিনা তা নিয়ে বলতে গিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর বলছেন,

virat2

“বিরাটের দিকে দেখা উচিত। মাইলফলক তৈরি করেছে কোহলি। ১০-১৫ বছর হয়ে গিয়েছে ওর কেরিয়ার, তবুও দারুণ ফিট বিরাট। তার ফলাফলও পাওয়া যাচ্ছে।” পাঁচটি ম্যাচ থেকে ৩১৬ রান সংগ্রহ করেছেন কোহলি। কোহলির ফিটনেস নিয়ে বলতে গিয়ে আগারকার বলেন,

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাবেন কোহলি? মুখ খুললেন আগারকার

virat3

“তরুণ প্রজন্মের মধ্যেও ছড়িয়ে পড়েছে। এই ফিটনেস নিয়ে সচেতনতা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়েছে। গত ১৫-২০ বছর ধরে ফিটনেসের দিক থেকে ক্রিকেটারদের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে।” বিশ্বকাপের দল নির্বাচন হলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন