কবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা? চলে এলো বড় আপডেট

T20 World Cup: বিরাট কোহলি সেই দলে সুযোগ পাবেন কি না।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অজিত আগরকারের নেতৃত্বাধীন বিসিসিআই নির্বাচন কমিটি সম্ভবত এপ্রিলের শেষ সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর জন্য ভারতের চূড়ান্ত ১৫ জনের দল ঘোষণা করবে। যে সময়ে চলতি আইপিএলের প্রথমার্ধ শেষ হবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল জমা দেওয়ার চূড়ান্ত তারিখ ১ মে।

আরও পড়ুন: ভারতের সর্বকালের সফলতম অধিনায়কের নাম মহেন্দ্র সিং ধোনি, সাফ জানালেন গম্ভীর

india2

তবে, ২৫ মে পর্যন্ত প্রতিটি দলই এক জন প্লেয়ার বদলনোর সুযোগ পাবে। দল ঘোষণার আগে বেশ কিছু জল্পনা রয়েছে। প্রথম জল্পনা হল, বিরাট কোহলি সেই দলে সুযোগ পাবেন কি না। আইপিএলের শুরুতেই তিনি দুটি অর্ধশতরান এবং একটি শতরান করে যে রকম ফর্মে রয়েছেন, তাতে কোহলিকে বাদ দেওয়া অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

কবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা? চলে এলো বড় আপডেট
কবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা? চলে এলো বড় আপডেট

সমস্যা রয়েছে শুধু কোহলির স্ট্রাইক রেট নিয়ে। কোহলি নিজে জানিয়েছেন, বোঝা কাঁধে নিয়ে খেলতে নামেন না। যেমন পিচ তেমন ভাবেই খেলবেন। দ্বিতীয় জল্পনা ঋষভ পন্থকে নিয়ে। গাড়ি দুর্ঘটনার পর তিনি আইপিএলে ফিরেছেন। প্রতিটি ম্যাচে খেলেছেন এবং দু’টি অর্ধশতরান করেছেন। দলের পারফরম্যান্স ভাল না হলেও পন্থ বুঝিয়ে দিয়েছেন তিনি ফিট।

কবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা? চলে এলো বড় আপডেট

panth 1

পিটিআই সূত্রে খবর এপ্রিলের শেষ সপ্তাহে হয়তো ভারতীয় দল বাছাই করা হবে। যে সময়ে আইপিএলের প্রথমার্ধ শেষ হবে এবং জাতীয় নির্বাচন কমিটি প্রতিযোগীদের ফর্ম এবং ফিটনেস মূল্যায়ন করার অবস্থানে থাকবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত