গেরুয়া শিবিরে বিরাট ভাঙন, বিজেপি-র গ্র্যাসরুটে হানা তৃণমূলের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গেরুয়া শিবিরে বিরাট ভাঙন, বিজেপি-র গ্র্যাসরুটে হানা তৃণমূলের! আসন্ন নির্বাচনকে লক্ষ্য রেখে নিজেদের দলের শক্তি বৃদ্ধি করতে বিজেপি যখন তৃণমূল নেতাদের ভাঙাতে ব্যস্ত, তখনই বিজেপির শেকড়ে হানা দিল তৃণমূল। আজ হুগলীতে বিজেপির একদম বুথ স্তরে বিরাট ভাঙন ধরাল ঘাসফুল শিবির। ভিড়ে ঠাসা সমাবেশে প্রায় ৬ হাজার বিজেপি কর্মী এদিন যোগ দিলেন তৃণমূলে। এই ঘটনা রাজ্য রাজনীতিতে নজিরবিহীন।

আরও পড়ুনঃ শুধু পরিবহণ দফতরেই ৭২৫ কোটির দূর্নীতি, গুরুতর অভিযোগ শুভেন্দু-র বিরুদ্ধে!

রবিবার পাণ্ডুয়া থানার সামনের ফুটবল মাঠে বেলা ১ টার সময় হুগলি জেলার ১১ টি ব্লকের ৩৩ জন বিজেপি বুথ স্তরের নেতা-নেত্রীর সাথে ৬ হাজার কর্মী যোগ দেন তৃণমূলে। যোগদানকারীদের প্রায় সবাই মহিলা। এ বিষয়ে হুগলি জেলার তৃণমূলের সভাপতি দিলীপ যাদব বলেন, “আজ ৬০০০ জন আমাদের এস সি / এস টি ভাই বোনেরা আমাদের দিদি মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়ন এ সামিল হবার জন্যে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।”

গেরুয়া শিবিরে বিরাট ভাঙন ধরে এদিন। পান্ডুয়া তৃণমূলে যোগদান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের কোর কমিটির সদস্য এবং রাজ্যের মুখপাত্র তথা অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। তিনি চড়া সুরে আক্রমণ শানান বিজেপি-কে, পাশাপাশি জানিয়ে দেন যত অপপ্রচার চলুক জিত তাঁদের নিশ্চিত। এদিন উপস্থিত ছিলেন, রাজ্য তৃণমূল এস সি / এস টি সেলের সহ সভাপতি রাজু ঘোষ এবং প্রাক্তন পুলিশ কর্তা দেবকুমার মুখার্জী সহ জেলা নেতৃবৃন্দ। হুগলীর ধনিয়াখালী, বলাগর, মোগরা, পাণ্ডুয়া, আরামবাগ, পুরসুরা, হরিপাল, পোলবা, তারকেশ্বর ব্লক থেকে বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দেন।

২০২১ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলায়–জেলায় ভাঙন অব্যাহত। উল্লেখ্য, গত ১০ বছরে রাজ্য সরকার ক্ষমতায় থাকাকালীন সাধারণ মানুষের উন্নয়নে কি কি কাজ করেছে তা তুলে ধরতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের ব্লকে ব্লকে বঙ্গধ্বনি কর্মসূচী চলছে। সেই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতা–কর্মীরা তৃণমূলে যোগদান করে চলেছেন। এবারও তার ব্যতিক্রম হল না বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন