শুধু পরিবহণ দফতরেই ৭২৫ কোটির দূর্নীতি, গুরুতর অভিযোগ শুভেন্দু-র বিরুদ্ধে!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শুধু পরিবহণ দফতরেই ৭২৫ কোটির দূর্নীতি, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তাপ উত্তাপ বেড়েই চলেছে। দলবদল এবং একে অপরকে আক্রমনের পালা বেড়েই যাচ্ছে। এদিকে বিজেপিকে ধরাশায়ী করতে নয় কৌশল নিল তৃণমূল। সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রীর পরিবহণ দফতরের বিরুদ্ধে কয়েকশ কোটি টাকা দুর্নীতির অভিযোগ সামনে আনল ঘাসফুল শিবির।

আরও পড়ুনঃ দেশের অর্থনীতিতে এগিয়ে রাজ্য, কেন্দ্রের তথ্য নিয়ে মোদি-শাহকে বিঁধলেন অমিত

পূর্ব মেদিনীপুরের রামনগরে প্রকাশ্যে সভায় জেলা তৃণমূলের অন্যতম কো অর্ডিনেটর ও বিধায়ক অখিল গিরি অভিযোগ করে বলেন, ‘‘শুধু পরিবহণ দফতরে ৭২৫ কোটি টাকার কেলেঙ্কারির ফাইল সামনে এসেছে।’’ প্রসঙ্গত, তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানোর পর থেকেই শুভেন্দু তার পুরনো দল ও সরকার সম্পর্কে বহু অনিয়ম, দুর্নীতি প্রসঙ্গ তুলছেন।

অমিত শাহের সভায় দাঁড়িয়ে সাংসদ অভিযেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে তাঁকে ‘তোলাবাজ ভাইপো’ বলে অভিযোগ শানিয়েছেন। তবে এ বার এই প্রথম তৃণমূলের মঞ্চ থেকে শুভেন্দুর দিকে ইঙ্গিত করে টাকার অঙ্কে বড় অভিযোগ আনা হল। যদিও বিজেপির দাবি, এটা শুভেন্দুকে ‘কৌশল’ করে ফাঁসানোর চেষ্টা।

শুধু পরিবহণ দফতরেই ৭২৫ কোটির দূর্নীতি, শুভেন্দুর বিরুদ্ধে এছাড়া আরও নানা অভিযোগে এনেছেন অখিল গিরি। শুভেন্দুর উদ্দেশে তাঁর কটাক্ষ, ‘অনেক জায়গায় ফ্ল্যাট কিনেছ। কাঁথিতে চারটে ফ্ল্যাট। কলকাতায় পাঁচটি ফ্ল্যাট। পরপর সব কেলেঙ্কারি বেরোচ্ছে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত