নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে এযাবাতকালের সব রেকর্ড ভেঙে দিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ৫৫ হাজারেরও বেশি মানুষ! যার ফলে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষের গণ্ডি পেরিয়ে গেল।
আরও পড়ুনঃ র্যাপিড টেস্টে ভয়ানক রেজাল্ট; কলকাতায় ব্যাপক গোষ্ঠী সংক্রমনের ইঙ্গিত।


প্রসঙ্গত, আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষের গণ্ডি পেরনোর ৩ দিনের মধ্যেই সংখ্যাটা আরও এক লক্ষ ছাড়িয়ে গেল। এই নিয়ে টানা দ্বিতীয় দিন সারা দেশে ৫০ হাজারের বেশি মানুষ একদিনে করোনা আক্রান্ত হয়েছে।সবমিলিয়ে এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্ত ১৬ লক্ষ ৩৮ হাজার ৮৭১ জন। এর মধ্যে ৫ লক্ষ ৪৫ হাজার ৩১৮ জন এই মুহূর্তে সংক্রামিত।
তবে দেশে মারণ রোগ করোনাকে হারিয়ে সুস্থতার হার লক্ষ্যণীয়। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১০ লক্ষ ৫৭ হাজার ৮০৬ জন। অন্যদিকে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫ হাজার ৭৪৭।এশিয়ার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যার বিচারে শীর্ষস্থানে রয়েছে ভারত। রেকর্ড গড়ে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৬ লক্ষের বেশি। আইসিএমআরের দেওয়া তথ্য অনুযায়ী সংখ্যাটা ৬ লক্ষ ৪২ হাজার ৫৮৮। ফলে দেশে এখনও পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৮৮ লক্ষ ৩২ হাজার ৯৭০।
উদ্বেগজনক অবস্থা মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাডু ও দিল্লি ।মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১১ হাজার ৭৯৮ আর মৃত্যু হয়েছে ১৪,৭২৯ জনের। তামিলনাড়ু, সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৯ হাজার ৯৭৮ আর মৃত্যু হয়েছে ৩,৮৩৮ জনের। দিল্লি, এ রাজ্যে আক্রান্ত ১ লক্ষ ৩৪ হাজার ৪০৩ জন। মৃত্যু হয়েছে ৩,৯৩৬ জনের। অন্ধ্র প্রদেশে আক্রান্ত ১ লক্ষ ৩০ হাজার ৫৫৭ জন। সেখানে মৃত্যু হয়েছে ১,২৮১ জনের। দেখে নিন বাকি রাজ্য গুলির আক্রান্তের ও মৃত্যুর সংখ্যা।










