নজরবন্দি ব্যুরো: পুজোর মরশুমে আরও সচল যাত্রী পরিষেবা,বাড়ছে শহরের মেট্রো সংখ্যা! করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ কয়েক মাস বন্ধ ছিল কলকাতার লাইফ লাইন কলকাতা মেট্রো। সামনে পুজো। যাত্রী চাপ বাড়ছে উৎসবের মরসুমে, তিলওমা সেজে উঠেছে উৎসবের মরসুমে। শোরগোল পড়েছে শহরের বুক থেকে শুরু করে অলিতে গলিতে। একদিকে অফিসের ভিড় অন্যদিকে পুজোর বাজারে মেতে উঠেছে শহর। নিউ নরমালে শহরের এই চাপ সামাল দিতে ছন্দে ফিরেছে শহরের লাইফলাইন মেট্রো পরিষেবা।
আরও পড়ুনঃএবার খুলল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ, তবে মানতে হবে সরকারী বিধিনিষেধ।


নিউ নরমালের প্রথমদিকে মেট্রো চালানো শুরু হলেও তা ছিল সংখ্যায় অনেক কম। ধীরে ধীরে যাত্রীর চাপ বাড়ার সাথে সাথে সামাল দিতে বেড়েছে প্রতিদিনের মেট্রো সংখ্যা। শুধু তাই নয় বদল হয়েছে মেট্রো চলাচলের সময় ও। কলকাতা মেট্রোর চ্যালেঞ্জ পুজোর সময় অতিরিক্ত যাত্রী নিয়ে ভীর সামাল দেওয়াই।এতদিন পর্যন্ত শেষ মেট্রো ছাড়ত রাত সাড়ে আটটায়। এখন আজ সোমবার অর্থাৎ ১৯ অক্টোবর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯ টায়।
মেট্রো সূত্রে খবর, আগে প্রতিদিন মেট্রো চলাচল করত ১৪৬ টি কিন্তু এখন সেখানে সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে ১৫২ টি। থাকছে প্রতিটি মেট্রোর মধ্যে ৮ মিনিটের ফাঁক। তবে রবিবার গুলিতে মেট্রোর সংখ্যা কমতে পারে এবং পরিবর্তন হতে পারে সময়ের ও। ভিড় সামাল দিতে বদলাচ্ছে মেট্রো চলাচলের সময় ও।মেট্রোর দুই প্রান্ত অর্থাৎ নোয়াপাড়া ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৮.৩০ মিনিট এর বদলে রাত ৯ টায়। এবং রবিবার গুলিতে বদলে যেতে পারে মেট্রোর সময় ও।
পুজোর মরশুমে আরও সচল যাত্রী পরিষেবা,বাড়ছে শহরের মেট্রো সংখ্যা! সাংবাদিকদের কলকাতা মেট্রো রেলের এক উচ্চপদস্থ কর্তা জানান,’মেট্রো পরিষেবা কে প্রায় স্বাভাবিক করার লক্ষ্যেই এই পদক্ষেপ। এতে সাধারণ মানুষের যেমন সুবিধা হবে,তেমনি পুজোর সময় ভিড় সামাল দেওয়ার ব্যবস্থাও করা যাবে।’









