এবার খুলল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ, তবে মানতে হবে সরকারী বিধিনিষেধ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার খুলল কালীঘাটের গর্ভগৃহ। দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষ। কারণ ষষ্ঠীর সকাল থেকেই দর্শনার্থীদের জন্য খুলে দিতে চলেছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। তবে প্রবেশ করার আগে ভক্তদের মানতে হবে একাধিক বিধিনিষেধ। অতিমারীর সংক্রমণ ঠেকাতে বেঁধে দেওয়া হয়েছে দর্শনার্থীদের প্রবেশের সংখ্যাও। কালীঘাট মন্দির সূত্রে খবর, ষষ্ঠীর দিন সকাল ৬ টায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের গর্ভগৃহ।

আরও পড়ুনঃ উৎসবের শুরুতেই রাজ্যে করোনার ভয়ঙ্কর রূপ, মৃতের সংখ্যা ৬ হাজার পার

খোলা থাকবে বেলা ১ টা পর্যন্ত। এরপর বিকেল ৪টেয় ফের খুলবে গর্ভগৃহ। বন্ধ করা হবে রাত ১১ টায়। গর্ভগৃহে যাওয়ার ক্ষেত্রে দর্শনার্থীদের প্রবেশ করতে হবে ২ নম্বর গেট দিয়ে। কঠোরভাবে পালন করতে হবে সামাজিক দূরত্বের বিধি। দর্শনার্থীদের মধ্যে দূরত্ব থাকতে হবে অন্তত ৬ ফুট। আর যাঁরা নাটমন্দির থেকে প্রতিমা দর্শন করবেন, তাঁরা প্রবেশ করবেন ৫ নম্বর গেট দিয়ে। উতসবের মরশুম শুরু হতেই পার্ক, চিড়িয়াখানা, প্রেক্ষাগৃহ র পাশাপাশি ধর্মস্থানগুলিও এবার চালু করছে রাজ্য সরকার।

করোনা সংক্রমণ রুখতে চলতি বছরের মার্চে বন্ধ করে দেওয়া হয়েছিল সমস্ত ধর্মস্থান। সেই থেকে জুলাই মাস পর্যন্ত বন্ধই ছিল কালীঘাট। পরে আনলক পর্যায়ে দর্শনার্থীদের জন্য মন্দির খুলে দেওয়া হলেও গর্ভগৃহে প্রবেশের অনুমতি ছিল না। মন্দিরে প্রবেশের ক্ষেত্রেও নানাবিধ স্বাস্থ্যবিধি পালন করতে হচ্ছিল তাঁদের। নিরাপত্তার খাতিরে মন্দিরে বসানো হয়েছিল স্যানিটাইজার টানেল।

এবার খুলল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ, তবে আনলক পর্যায়ের শুরু থেকেই ভক্তরা আবেদন জানিয়েছিলেন গর্ভগৃহে প্রবেশের অনুমতির। অবশেষে মন্দির কমিটি বৈঠকে সিদ্ধান্ত নিল, পুজোর পাঁচদিন অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দু’বেলা একটা নির্দিষ্ট সময় গর্ভগৃহে প্রবেশের অনুমতি দেওয়া হবে ভক্তদের। মন্দিরের সিদ্ধান্তে খুশি দর্শনার্থীরা। এদিকে ভক্তদের জন্য দক্ষিণেশ্বর এর মন্দিরের প্রবেশদ্বারও খুলে দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর