ATK Mohun Bagan FC: মোহনবাগানের নতুন সচিব হবেন দেবাশিস দত্ত? সম্ভাবনা প্রবল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল মনোনয়ন জমা দেওয়ার শেষদিনে উত্তপ্ত হয়ে ওঠে মোহনবাগান ক্লাব। দুই পক্ষের সমর্থকদের ধস্তাধস্তি ও মারামারির ঘটনায়  রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে ময়দান চত্বর। যারফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে নামতে হয় ময়দান থাকার পুলিশকে। কিন্তু এসবের কোনও প্রভাবই নাকি পড়েনি সবুজ-মেরুনের অন্দরে। সুষ্ঠ ভাবেই সম্পন্ন হয়েছেন মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। সকলেরই প্রশ্ন মোহনবাগানের নতুন সচিব হবেন দেবাশিস দত্ত? তা নিয়েই দেখা দিয়েছে জল্পনা।

আরও পড়ুনঃ Ukraine-Russia War: রুশ বাহিনীর বোমাবর্ষণ আরও তীব্র হচ্ছে, দেশবাসীকে উদ্ধারের জন্য মানবিক করিডর করছে ইউক্রেন।

উল্লেখ্য, গত শনিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ হলেও তা প্রত্যাহার করার সুযোগ এখনও রয়েছে। সেইমতো আগামী ১৬ তেকে ১৭ তারিখ মনোনয়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা শোনা গিয়েছে। সে সময় যদি দেবাশিস দত্তের বিরুদ্ধে কোনও প্যানেল জমা করতে দেখা যায় তাহলেই হতে পারে নির্বাচন। অন্যথায় সচিব হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হবে বাগানের এই প্রাক্তন অর্থসচিব।

বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে, মনোনয়নের শেষদিনে এসে শুধুমাত্র তাকে সচিব পদে রাখার জন্যই একটি প্যানেল জমা পড়েছে। বাকিদের তরফে আর কিছুই পাঠানো হয়নি। তাই দেবাশিস দত্তকে সচিব হিসেবে রাখা যে সময়ের অপেক্ষা তা বলাই চলে। এদিন স্বপন বন্দ্যোপাধ্যায় ও সত্যজিৎ চট্টোপাধ্যায়কে পাশে রেখে পুরো প্যানেল ঘোষণা করেন ক্লাবের এই অর্থসচিব। যেখানে স্থান পেয়েছে, সত্যজিৎ চট্টোপাধ্যায় এবং মানস ভট্টাচার্যর মতো একাধিক ফুটবলারের নাম।

মোহনবাগানের নতুন সচিব হবেন দেবাশিস দত্ত? এবার সময়ের অপেক্ষা

মোহনবাগানের নতুন সচিব হবেন দেবাশিস দত্ত? সম্ভাবনা প্রবল
মোহনবাগানের নতুন সচিব হবেন দেবাশিস দত্ত? সম্ভাবনা প্রবল

 

তবে ক্লাবের বাইরের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে ক্লাবে কোনও বিরোধিতা নেই। কেউ কিছু করলে সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার।” এছাড়াও দেবাশিস দত্ত বলেন, “ক্লাবের সকলেই আমার সঙ্গে রয়েছে। টুটু বসুর সঙ্গেও কথা হয়েছে। নতুন প্রজন্মের অনেকের সঙ্গে মানস বাবুর মতো ফুটবল ব্যাক্তিত্ব আমাদের প্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন।” তবে এটিকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কয়েক বছর ধরে গোটা দল বাইরে থাকায় এই সমস্যা দেখা দিয়েছে। সমর্থকরা দলের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারছেনা। তবে আগামী মরশুমে দল শহরে ফিরতেই সমস্যার সমাধান আসবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত