নজরবন্দি ব্যুরো: গতবারের আইএসএলের সমস্ত ত্রুটি শুধরে নিয়ে এবারে নিজেদের অভিযান শুরু করার পরিকল্পনা নিয়ে এগোতে শুরু করেছিল লাল-হলুদ শিবির। সেইমত রবি ফাউলার কে সরিয়ে মানালো দিয়াজ কে নিজেদের দায়িত্বে এনেছিল ইস্টবেঙ্গল। পাশাপাশি বদলে ফেলা হয়েছিল সমস্ত বিদেশি তারকা।
আরও পড়ুনঃ lSL Derby : ‘ডার্বি জিতবে সেই যে নিতে পারবে চাপ’, মন্তব্য রহিম নবির
তবে শেষ রক্ষা হল না। প্রথম ম্যাচ জামশেদপুর এফসির সঙ্গে অমিমাংসিত ভাবে শেষ করলেও আজ লোপেজ হাবাসের এটিকের সামনেই মুখ থুবড়ে পড়ল মানালো ব্রিগেড। প্রথম দশ মিনিট ব্যাপক লড়াকু মনোভাবে দুই দল কে দেখা গেলেও পরবর্তী তে বদলে যায় সমস্ত কিছু।

প্রথমার্ধের ১২ মিনিটের মাথায় লাল-হলুদের ডিফেন্স চিড়ে প্রথম গোল তুলে নেন ফিজি তারকা রয়কৃষ্ণা। সেখান থেকেই পতন শুরু লাল-হলুদের। এরপর মিনিট দুয়েকের ব্যাবধানে ই লাল-হলুদ দুর্গে ফের গোল তুলে নিয়ে ২-০ করে মনবীর।
কৃষ্ণা কামালে বেসামাল লাল-হলুদ, ইস্টবেঙ্গল কে ৩-০ তে উড়িয়ে দিল মোহনবাগান!

তার কিছুক্ষন পরেই ইস্টবেঙ্গলের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যের ভুলের সুযোগ নিয়ে নিজেদের ব্যবধান বাড়ান লিস্টন কোলাস। যারফলে প্রথমার্ধের ই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। দ্বিতীয়ার্ধে একাধিক বার সুযোগ আসলেও আর গোলের মুখ খোলা সম্ভব হয়না বাগানের। অপরদিকে একাধিকবার চেষ্টা করে ও ব্যাবধান কমাতে অক্ষম হন লাল-হলুদ ফুটবলাররা। তবে আজ ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষ স্থানে উঠে আসে হাবাসের সবুজ-মেরুন ব্রিগেড।



