নজরবন্দি ব্যুরোঃ ২০২০-র ১৯ জানুয়ারি শেষ বার যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলেছিল দুই প্রধান। আই লিগের সেই ম্যাচে তৎকালীন মোহনবাগান জিতেছিল ২-১ ব্যবধানে। সাত মাস পর আবার মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। আড়াই বছর পর কলকাতায় এই ম্যাচ হতে চলেছে। দু’দলের সমর্থকদের উত্তেজনাই যে তুঙ্গে, এটা নিয়ে নতুন করে বলার দরকার নেই।
আরও পড়ুনঃ ফিফার নির্বাসন কাটিয়ে ফের ট্র্যাকে ফিরল ভারতীয় ফুটবল



ইস্টবেঙ্গল বাজিমাত করবে নাকি এটিকে মোহনবাগান – ডার্বিতে কাদের জয়ের সুযোগ বেশি? রক্ষণভাগে অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের প্রথম দুটি ম্যাচে এটিকে মোহনবাগানের রক্ষণভাগের কঙ্কালসার ছবি ফুটে উঠেছে। একটু চাপে পড়লেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সবুজ-মেরুনের রক্ষণভাগ। ফোরেন্টিন পোগবা, ব্রেন্ডন হামিলদের মধ্যে কার্যত কোনও বোঝাপড়া গড়ে ওঠেনি। সেই দুর্বল রক্ষণের সদ্ব্যবহার করতে মরিয়া থাকবে ইস্টবেঙ্গল।

অন্যদিকে, এখনও পর্যন্ত রক্ষণভাগকে বেশ ভালো দেখিয়েছে। আক্রমণভাগে একই রোগে ভুগছে এটিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গ। মরশুমের শুরু থেকেই আক্রমণভাগে রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসদের মতো তারকাদের অভাব টের পাচ্ছেন জুয়ান ফেরান্দোরা। ডুরান্ডের প্রথম দুটি গোল নষ্টের প্রদর্শনী খুলেছিলেন বাগান তারকারা। তাই মোটের উপর ভালো খেলেও দুই ম্যাচে একটি পয়েন্ট নিয়ে ধুঁকতে হচ্ছে।


ইস্টবেঙ্গল বাজিমাত করবে নাকি এটিকে মোহনবাগান? উত্তেজনায় ফুটছে বাংলা।

অন্যদিকে, একই রোগে ভুগছে ইস্টবেঙ্গল। সুযোগ তৈরি করে উঠে এলেও ফাইনাল থার্ডে ছন্দ হারিয়ে ফেলছেন সুমিত পাসিরা। ফলে ডার্বিতে দু’দলের আক্রমণভাগকেই নিজেদের মেলে ধরতে হবে। প্রস্তুতির দিক থেকে অবশ্যই অনেকটা এগিয়ে আছে এটিকে মোহনবাগান।
ইস্টবেঙ্গল অনেকটা পরে অনুশীলন শুরু করেছে। তারপরও খুব একটা খারাপ সামলাননি কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। তবে ডার্বির আগেরদিন মাঠে নামতে না পারায় নয়া কম্বিনেশনের ক্ষেত্রে বোঝাপড়ায় একটু অসুবিধা হতে পারে।







