ডিজিটাল প্ল্যাটফর্মে পালিত হবে মোহনবাগান দিবস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ডিজিটাল প্ল্যাটফর্মে পালিত হবে মোহনবাগান দিবস, ঘোষণা কর্তৃপক্ষের। ২৯ জুলাই মোহনবাগান দিবস। প্রতি বছর এই দিনে সেজে ওঠে মোহনবাগান ক্লাব। জমকালো ভাবে পালিত হয় মোহনবাগান দিবস। কিন্তু এই বছরটা অন্য রকম। করোনার কবলে গোটা বিশ্ব। করোনা রুখতে কয়েকমাস ধরে দেশে জারি লকডাউন। লকডাউনের ফলে মানুষের জীবনযাত্রা বদলে গেছে।

আরও পড়ুনঃ ভয়ঙ্কর সংক্রমণের আবহে সুখবর; এক ধাক্কায় সংক্রমণ কমল রাজ্যের ৯ টি জেলায়।

আর সংক্রমনকে রুখতে জারি করা হয়েছে একাধিক নির্দেশিকা। এই সমস্ত কিছু মাথায় রেখেই এই বছর ২৯ জুলাই পালন হবে অন্য রকম ভাবে। সোমবার এই বিষয় বিস্তারিত জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে, এই বছর অমর একাদশের স্মরণে ভারচুয়াল অনুষ্ঠান হবে। মোহনবাগানের অফিসিয়াল পেজে লাইভ সম্প্রচারিত হবে অনুষ্ঠান। সমর্থকরা ক্লাবের অফিসিয়াল পেজেই অনুষ্ঠান দেখতে পাবেন। সারাদিন চলবে অনুষ্ঠান।

আরও পড়ুনঃ বাহক হয়ে ভারতে করোনা ছড়াচ্ছে আইএস জঙ্গিরা! চাঞ্চল্যকর তথ্য।

ডিজিটাল প্ল্যাটফর্মে পালিত হবে মোহনবাগান দিবস, জেনে নেওয়া যাক অনুষ্ঠানের বিস্তারিত- আয়োজিত করা হয়েছে টক শোয়ের। যেখানে উপস্থিত থাকবেন মোহনবাগানের প্রাক্তন কিংবদন্তি খেলোয়াড়, সেলিব্রিটি, ক্লাব কর্তারা এবং ফ্যানেরা। মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস জানান, কোভিড-১৯ এর পরিস্থিতির কারণে অনলাইনে অনুষ্ঠান পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থসচিব দেবাশিস দত্ত জানান, আমাদের আশা ক্লাবের সমর্থকদের অনুষ্ঠান ভালো লাগবে।

এই অনলাইন অনুষ্ঠানের মাধ্যমেই মোহনবাগান রত্নে সম্মানিত করা হবে কিংবদন্তি হকির খেলোয়াড় গুরবক্স সিং এবং প্রাক্তন ক্রিকেটার পলাশ নন্দী-কে। জোসেবা বেইতিয়া-কে পুরস্কৃত করা হবে সেরা সিনিয়র ফুটবলারের পুরস্কারে। এবং আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হবে অঞ্জন মিত্র স্মৃতি পুরস্কার। কোন সময়ে কাকে সন্মানিত করা হবে খুব শীঘ্রই তার বিস্তারিত জানিয়ে দেবেন ক্লাব কর্তৃপক্ষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন