ভয়ঙ্কর সংক্রমণের আবহে সুখবর; এক ধাক্কায় সংক্রমণ কমল রাজ্যের ৯ টি জেলায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভয়ঙ্কর সংক্রমণের আবহে সুখবর; এক ধাক্কায় সংক্রমণ কমল রাজ্যের ৯টি জেলায়। গত ৩ মাস ধরে রাজ্য জুড়ে ক্রমেই বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। বাড়ছে মৃত্যু সংখ্যাও। তাঁর ওপর কদিন আগে রাজ্য সরকারে পক্ষ থেকে গোষ্ঠী সংক্রমণের ঘোষণা করা হয়েছে। ঘোষণা করেছেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এখন দিন পিছু গড়ে প্রায় ৪০ জনের মৃত্যু হচ্ছে। আক্রান্ত হচ্ছেন প্রায় ২২০০ জন। জেলায় জেলায় বাড়ছে করোনার দাপট। সাথে রয়েছে গোষ্ঠী সংক্রমনের আতঙ্ক। তবে সব কিছুকে ছাপিয়ে আজ জেলার চিত্র টা বেশ স্বস্তি জনক।

আরও পড়ুনঃ লক্ষ্য বাংলার ক্ষমতা দখল, বিজেপি সর্বভারতীয় সহ সভাপতির পদে মুকুল!

আজ রাজ্যের বুলেটিন অনুযায়ী আক্রান্ত হয়েছেন ২ হাজার ১১২ জন। মৃত্যু হয়েছে ৩৯ জনের। সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ১৬৬ জন। যাঁদের নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ৯১৭ জন। এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৫.৬২ শতাংশ করোনা আক্রান্ত। এই হার বেড়ে যাওয়ার পেছনে ভূমিকা নিয়েছে রাজ্যের ১১ টি জেলা। এদিন এক ধাক্কায় চিকিৎসাধীন আক্রান্ত কমেছে রাজ্যের ৯ টি জেলায়।

রাজ্যের এই ৯ টি জেলা হল কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলী, উত্তর ও দক্ষিন ২৪ পরগণা। পাশাপাশি কলকাতাতে এদিন চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা গতকালের থেকে না কমলেও বাড়েনি এদিন। অন্যদিকে ঝাড়গ্রাম করোনা মুক্ত জেলার শিরোপা দখল করেছে দশদিন আগেই।

আরও পড়ুনঃ রাজ্যে ভয়ানক করোনা সংক্রমণ কে টেক্কা দিচ্ছে স্বস্তিজনক সুস্থতার হার।

ভয়ঙ্কর সংক্রমণের আবহে সুখবর; এক ধাক্কায় সংক্রমণ কমল রাজ্যের ৯টি জেলায়। কোচবিহারে এদিন আক্রান্ত হয়েছেন ২৩ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৩২ জন। মালদায় এদিন আক্রান্ত হয়েছেন ৫৭ জন আর সুস্থ হয়ে উঠেছেন ৭২ জন। মুর্শিদাবাদে এদিন আক্রান্ত হয়েছেন ৩৯ জন আর সুস্থ হয়ে উঠেছেন ৪৪ জন। পশ্চিম মেদিনীপুরে এদিন আক্রান্ত হয়েছেন আক্রান্ত হয়েছেন ৪৪ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ৫১ জন। পূর্ব মেদিনীপুরে আক্রান্ত হয়েছেন ৫৭ জন আর সুস্থ হয়ে উঠেছে ১২৯ জন। হাওড়া জেলাতে আজ আক্রান্ত হয়েছেন ১৭৪ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ২০৪ জন। হুগলীতে আজ আক্রান্ত হয়েছেন ৭৯ জন আর সুস্থ হয়ে উঠেছেন ১৫৭ জন। উত্তর ২৪ পরগনাতে এদিন আক্রান্ত হয়েছেন ৪৯৩ আর সুস্থ হয়েছেন ৫০৩ জন। দক্ষিন ২৪ পরঘনায় আক্রান্ত হয়েছেন ১১৮ জন আর সুস্থ হয়ে উঠেছেন ১৫৯ জন।

অন্যদিকে কলকাতায় এদিন আক্রান্ত হয়েছেন ৫৫২ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। পাশাপাশি সুস্থ হয়ে উঠেছেন ৫৪২ জন। ঝাড়গ্রাম জেলায় গত ১০ দিন কেউ কোভিড ১৯ এ সংক্রামিত হননি। দেখুন জেলা ভিত্তিক পরিসংখ্যান।

https://najarbandi.in/corona-virus-in-west-bengal-district-wise-update-27-july-2020/

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন