ডুরান্টের পর কলকাতা লিগ থেকেও সরে দাঁড়ালো এটিকে মোহনবাগান

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আদৌ কী এবারের কলকাতা লিগ খেলবে মোহন-ইস্ট ? এই প্রশ্নে বহুদিনই সরগরম ছিল কলকাতা ফুটবল ময়দান। তবে দুই প্রধানের পরিস্থিতির সাপেক্ষে সিংহভাগ ফুটবল অনুরাগীরাই ধরে নিয়েছিল এবছর হয়ত কলকাতা লিগে খেলতে দেখা যাবে না দুই প্রধান কে। আর এবার সেটার ই বাস্তবায়ন ঘটল।

আরও পড়ুনঃত্রাতা সেই মমতাই, শেষপর্যন্ত জট কাটল লাল-হলুদ, শ্রী সিমেন্টের

জানা গিয়েছে, ও এবারের সিএফএলে অংশ নেবেন গঙ্গাপাড়ের এই সবুজ-মেরুন ব্রিগেড। গতকাল রাতেই নাকি আইএফএর এক উচ্চপদস্থ কর্মকর্তা কে ফোন করে কলকাতা লিগে অংশ না নেওয়ার কথা জানানো হয়েছে ক্লাবের তরফ থেকে। যারফলে ডুরান্ট কাপের মত কলকাতা লিগে ও মাঠে নামছে না এটিকে মোহনবাগান

ডুরান্টের পর কলকাতা লিগ থেকেও সরে দাঁড়ালো এটিকে মোহনবাগান
ডুরান্টের পর কলকাতা লিগ থেকেও সরে দাঁড়ালো এটিকে মোহনবাগান

লিগ না খেলার কারন হিসেবে মোট তিনটি বিষয়ের উল্লেখ করেছে মোহনবাগান ক্লাব কর্তৃপক্ষ। তার মধ্যে প্রথমেই তারা জানিয়েছেন যেহেতু এফসি কাপের পর দলের ৫-৬ জন ফুটবলার ইগর স্টিমাচের শিবিরে যোগদান করেছে তাই এক্ষেত্রে দল নামাতে সমস্যা দেখা দেবে মোহনবাগানের।

এছাড়াও এই লিগে জৈব সুরক্ষা বলয়ের ব্যবস্থা না থাকায় মাঠে নামতে চাইছেন না রয়কৃষ্ণা ও ডেভিড উইলিয়ামসের মত তারকারা। তাই এক্ষেত্রে দলের প্রথম একাদশে সমস্যা দেখা দিতে শুরু করেছে তাদের। এবং এফসি কাপে মোহনবাগান অংশগ্ৰহন করায় তাই অন্য কোনো লিগ খেলে চোটাঘাতের সমস্যা বাড়াতে চায় না মোহনবাগান।

ডুরান্টের পর কলকাতা লিগে না মোহনবাগানের 

তবে এই নিয়ে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন ” মোহনবাগানের সুবিধার কথা মাথায় রেখেই তাদের ম্যাচ গুলিকে পিছিয়ে দেওয়া হয়েছিল। তাছাড়া বিদেশি সি করানোর ক্ষেত্রে ও তাদের অনুরোধ রাখা হয়েছিল‌। তবে ওদের না খেলার বিষয়ে এখনও আমাকে কিছু জানানো হয়নি । ”

Mohun bagan fans

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর