উত্তর বঙ্গ থেকে ভোট প্রচারে ঝড় তুলবেন মোদি-শাহ-নাড্ডা

Bengal BJP: উত্তরবঙ্গ দিয়েই বাংলায় প্রচার শুরু করবে বিজেপি নেতৃত্ব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মমতা ব্যানার্জির সফরের পরেই বাংলায় নির্বাচনী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রে খবর, এপ্রিলের প্রথম সপ্তাহের শেষে বড়জোর দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই পুরোদমে বাংলায় প্রচারে নামবে বিজেপি শীর্ষ নেতৃত্ব। পরপর প্রচারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডারা।

আরও পড়ুনঃ বিজেপি তে যোগ দেওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন অপরূপা পোদ্দার, কী বললেন বিদায়ী সাংসদ

modi1 3

জানা গিয়েছে, উত্তরবঙ্গ দিয়েই বাংলায় প্রচার শুরু করবে বিজেপি নেতৃত্ব। সেক্ষেত্রে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উত্তরবঙ্গ সফরের পরেই সেখানে যেতে পারেন মোদি। রবিবার নদিয়ার কৃষ্ণনগর থেকে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে লোকসভা ভোটের নির্বাচনী প্রচার শুরু করছেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

modi2 2

এর পর আগামী ৪ থেকে ৬ এপ্রিল টানা উত্তরবঙ্গের বিভিন্ন লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে রোড-শো, জনসভা ও জনসংযোগ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। ফিরে এসে ৭ ও ৮ এপ্রিল দক্ষিণবঙ্গের বাঁকুড়া এবং পুরুলিয়ায় নির্বাচনী সভা করবেন মুখ‌্যমন্ত্রী।

উত্তর বঙ্গ থেকে ভোট প্রচারে ঝড় তুলবেন মোদি-শাহ-নাড্ডা

modi3 1

বাংলায় প্রথম দফার ভোট কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেই। কাজেই তার আগে প্রচারে কোনো খামতি রাখতে চায় না বিজেপি। ভোটের প্রচারে মোদির কমপক্ষে ১৫টি সভা করার কথা রয়েছে বাংলা থেকে। বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, লোকসভা ভোটের প্রচারে বাংলায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও কমপক্ষে ১২টি সভা করবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত