আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগের দু’বারের সাংসদ অপরূপা পোদ্দারকে টিকিট দেয়নি তৃণমূল। এরপরই ক্ষোভ উগড়ে দেন তিনি। জানান, ভোটে লড়ার মতো অর্থ তাঁর কাছে নেই। এবার শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীর শঙ্কর দাবি করলেন, বিজেপিতে যোগ দিতে চলেছেন অপরূপা।
আরও পড়ুনঃ ডায়মন্ড হারবারে প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি, ED-CBI’কে টিকিট দেওয়ার পরামর্শ অভিষেকের



এমনকি গেরুয়া শিবিরের সাথে যোগাযোগও হয়েছে আরামবাগের বিদায়ী সাংসদের, এমনটাও বলেছেন কবীর। বিজেপির প্রার্থীর এই বক্তব্যের পরেই তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে। এমন পরিস্থিতিতে মুখ খোলেন অপরূপা পোদ্দার। কবীরশঙ্কর বোসের অভিযোগ অস্বীকার করে বলেন,



“বিজেপি প্রার্থী সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। ওঁর ক্ষমতা থাকলে প্রমাণ করুক, আমি কোন বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করেছি। আসলে উনি এবার হারবেন। তাই এসব বলে হওয়া গরম করছে।”
বিজেপি তে যোগ দেওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন অপরূপা পোদ্দার, কী বললেন বিদায়ী সাংসদ

উল্লেখ্য, শনিবার প্রচারে বেরিয়ে শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বলেন, “বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন অপরূপা পোদ্দার। শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তাঁর কথা চলছে। আগামীদিন তিনি আমাদের দলে আসতে পারেন।”








