বড়দিনের আগেই মিটবে সমস্যা, কৃষকদের সঙ্গে আলোচনায় বসবেন মোদি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কৃষক বিক্ষোভ মেটাতে ফের আসরে নামতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর কথায় কাজ হয়নি তাই এবার সেই দায়িত্ব তুলে নিলেন প্রধানমন্ত্রী নিজেই। এবার মোদি খোদ এই বিক্ষোভকে ঘুরপথে থামানোর চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির পরবর্তী কিস্তির প্রায় ১৮ হাজার কোটি টাকা নিজের হাতে কৃষকদের মধ্যে বিতরণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন: ‘ভুল হলে কাজ ছাড়ব, কৈলাস, বাবুল, দিলীপ ঘোষরা রাজনীতি ছাড়বেন তো?’, প্রশান্ত কিশোর

গতবছরই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সূচনা করেন মোদি। আর এই প্রকল্পের অধীনে থাকা কৃষকদের বছরে ৬ হাজার টাকা করে অর্থ সাহায্য করে কেন্দ্র। বছরে তিনবার ২ হাজার টাকা করে কিস্তিতে দেওয়া হয়। গতবছরই ফেব্রুয়ারী মাসে প্রথম এই কিস্তির টাকা নিজের হাতে কৃষকদের জন্য বরাদ্দ করন তিনি। এবারে ফের ২০২০ সালের শেষ কিস্তি নিজের হাতে বরাদ্দ করছেন মোদি। ঠিক যে সময়ে কৃষক বিক্ষোভে রাজধানী দিল্লি উত্তাল তখনই মোদির নিজের হাতে এই অর্থ বরাদ্দ করাটা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

শুধু তাই নয়, বড়দিনের আগে এই সিদ্ধান্তের পাশাপাশি দেশের কৃষকদের সঙ্গেও এ বিষয়ে আলোচনাও করবেন প্রধানমন্ত্রী। কৃষিমন্ত্রক সূত্রের খবর, মোদি দেশের চার প্রান্তের কৃষকদের সঙ্গেই এই কিষাণ সম্মান নিধি প্রকল্প সম্পর্কে খোলাখুলি আলোচনা করবেন। এই প্রকল্পের ফলে তারা কী কী সুবিধা পেয়েছেন, তা শুনবেন তিনি।

বড়দিনের আগেই মিটবে সমস্যা, কৃষকদের সঙ্গে আলোচনায় বসবেন মোদি, সূত্রের খবর, এমনকী নতুন কৃষি আইন নিয়েও তিনি কৃষকদের প্রশ্নের জবাব দেবেন বলে জানা গেছে। সম্ভবত, এই প্রথম প্রধানমন্ত্রী কৃষি আইন নিয়ে সরাসরি কৃষকদের কথা শুনতে চাইলেন তিনি। স্বাভাবিকভাবেই অনেকেই আশা দেখছেন আগামী ২৫ ডিসেম্বর কৃষক সমস্যার অনেকটা সমাধান হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত