নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার হনুমান জয়ন্তী এবং বিজেপির জন্মদিবস। এই বিশেষ দিনে ফলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে হনুমানজির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, আজ আমরা দেশের প্রতিটি কোণে ভগবান হনুমানের জন্মবার্ষিকী উদযাপন করছি। আজও হনুমান জির জীবন ভারতের উন্নয়ন যাত্রায় আমাদের অনুপ্রাণিত করে।
আরও পড়ুনঃ ATK Mohunbagan: সুপার কাপের পরেই সবুজ-মেরুন ছাড়ছেন এই আইএসএল জয়ী, মিলল ইঙ্গিত
বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজেপি নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই তিনি বলেন, রাক্ষসদের মোকাবিলার ক্ষেত্রে হনুমান যেমন কঠোরতা দেখিয়েছিলেন, আপনাদেরও সেই মানসিক প্রস্তুতি রাখতে হবে। ভারতমাতাকে মুক্ত করতে হবে। তাঁর সংযোজন, এমন কোনও কাজ নেই যা পবনপুত্র করতে পারেন না, বিজেপিও একই অনুপ্রেরণা নিয়ে মানুষের। লোকসভা নির্বাচনের আগে এই মন্তব্য কার্যত সাড়া ফেলে দিয়েছে।

এদিন প্রধানমন্ত্রী বলেন, বিজেপি গণতন্ত্রের গর্ভ থেকে জন্ম নিয়েছে। দেশের গণতন্ত্র, সংবিধানকে শক্তিশালী করার জন্য বিজেপি কাজ করছে। একইসঙ্গে বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি বলেন, ভোটব্যাঙ্কের রাজনীতি না করে বিজেপি সামাজিক ন্যায়ের পক্ষে কাজ করছে। বিজেপি নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্ম দিয়েছে। কংগ্রেস সহ বিরোধীদের রাজনৈতিক সংস্কৃতি সংকীর্ণবিজেপির রাজনৈতিক সংস্কৃতি বড় স্বপ্ন দেখা। ২০১৪ সালে যা হয়েছে, তা কেবল ক্ষমতা পরিবর্তন ছিল না। দেশের মানুষ নবজাগরণের পুনর্যাত্রা শুরু করেছিল।
হনুমান যেমন কঠোরতা দেখিয়েছিলেন, আপনাদেরও সেই মানসিক প্রস্তুতি রাখতে হবে, বার্তা মোদির

একইসঙ্গে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপিকে কেউ হারাতে পারবে না। কিন্তু আমাদের দেশের প্রতিটি নাগরিকের হৃদয় জয় করতে হবে। পাশাপাশি এদিন কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে কংগ্রেসকে আক্রমণ শানিয়ে নরেন্দ্র মোদি বলেন, বাদশাহি মানসিকতার মানুষেরা সবসময় দেশবাসীকে ভৃত্য মনে করত। ৭ দশক ধরে ক্ষমতায় থেকেও তাঁরা যা করতে পারেনি, বিজেপি আজ তা করে দেখিয়েছে।



