PM Modi: জি-২০ সম্মেলন বলছে মোদী এখন BHARAT-এর প্রধানমন্ত্রী, দেশের নাম কি সত্যিই বদলে গেল?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশের নাম কী? ইন্ডিয়া নাকি ভারত? এই মুহূর্তে অন্যতম বিতর্ক একটাই, এটাই। এরই মধ্যে জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে ‘ভারত’-এর রাষ্ট্রপ্রধান হিসাবেই ঘোষণা করলেন। বিষয়টা কী?

আরও পড়ুনঃ মোদীর উদ্যোগে জি-২০-র স্থায়ী সদস্যপদ পেল আফ্রিকান ইউনিয়ন

আসলে, জি-২০ সম্মেলনে যে টেবিলের সামনে বসেছিলেন নরেন্দ্র মোদী সেই টেবিলে দেশের নামের জায়গায় লেখা ছিল ‘ভারত’। এতদিন অন্য কোনও সরকারি অনুষ্ঠানে লেখা থাকত ‘ইন্ডিয়া’। দেশের নাম নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিতেই কি জি-২০ সম্মেলনে এই ধরনের উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী। আর এই ঘটনার পর থেকেই বিতর্ক যেন কয়েকগুণ বেড়ে গিয়েছে।

জি-২০ সম্মেলন বলছে মোদী এখন BHARAT-এর প্রধানমন্ত্রী, দেশের নাম কি সত্যিই বদলে গেল?

অন্যদিকে, দেশের নাম পরিবর্তন করতে সংবিধান সংশোধনের প্রয়োজন নেই। কারণ, সংবিধানে লেখাই রয়েছে, ‘ইন্ডিয়া দ্যাট ইজ ভারত’। তবে, সরকারিভাবে ব্যবহার করতে লাগবে রাষ্ট্রসংঘের অনুমোদন। সেক্ষেত্রে দিন দুয়েক আগেই রাষ্ট্রসংঘ জানিয়েছে, তাঁদের কাছে আবেদন করলেই তাঁরা দেশের নাম বদলে দেবে। কিছুদিন আগে সেভাবেই তুর্কির নাম বদল হয়েছে।

জি-২০ সম্মেলন বলছে মোদী এখন BHARAT-এর প্রধানমন্ত্রী, দেশের নাম কি সত্যিই বদলে গেল?

জি-২০ সম্মেলন বলছে মোদী এখন BHARAT-এর প্রধানমন্ত্রী, দেশের নাম কি সত্যিই বদলে গেল?

বিরোধী জোটের নাম ‘ইন্ডিয়া’ রাখার পর থেকেই কেন্দ্র সরকারের তরফে দেশের নাম ‘ভারত’ করার পক্ষে সওয়াল তোলা হয়েছে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর প্যাড থেকে মুছে গিয়েছে ‘ইন্ডিয়া’ শব্দটি। এবার জি-২০ সম্মেলনেও ‘ভারত’ নামটিই ব্যবহার করল সরকার।

আজ সকাল থেকেই জি-২০ সম্মেলন নিয়ে ব্যস্ত নরেন্দ্র মোদী। শুক্রবার থেকেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা নয়াদিল্লিতে পদার্পণ করছেন। জি-২০ সম্মেলনে যোগ দিয়ে ইতিমধ্যেই ভারতে এসে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমুখ।

জি-২০ সম্মেলন বলছে মোদী এখন BHARAT-এর প্রধানমন্ত্রী, দেশের নাম কি সত্যিই বদলে গেল?
জি-২০ সম্মেলন বলছে মোদী এখন BHARAT-এর প্রধানমন্ত্রী, দেশের নাম কি সত্যিই বদলে গেল?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন