নজরবন্দি ব্যুরোঃ চিকিত্সনক দিবসে ডাক্তারদের কুর্নিশ মোদীর, চিকিৎসক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সারা দেশের ডাক্তারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী বলেন “আমি ১৩০ কোটি ভারতীয়র হয়ে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ডাক্তারদের ঈশ্বরের আরেক রূপ বলা হয়।”
আরও পড়ুনঃ দেশে দেশে ছড়াচ্ছে করোনা ভাইরাসের ডেল্টা প্রজাতি।
অপর দিকে এই মহান দিবসে প্রধানমন্ত্রী এক বড় ঘোষণা করেন। এবারের বাজেটে চিকিৎসা খাতে বরাদ্দ বাড়িয়ে দ্বিগুন করা হবে বলে জানান তিনি। ভাষণে মোদী আরও বলেন বর্তমানে গোটা বিশ্ব জুড়ে করোনা থাবা বসিয়েছে। অন্য অনেক উন্নত দেশের তুলনায় ভারতের অবস্থা ভাল ।
কোভিডের সঙ্গে লড়াই করে সাধারণ মানুষের প্রাণ রক্ষা করছেন এই চিকিৎসকরা। এই ভাষণে দেশের এই পরিস্তিতিতে তাঁর সরকার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার বর্ণনা দিতে গিয়ে মোদী বলেন, গত বছর করোনার প্রথম ঢেও চলাকালীন আমরা আমাদের স্বাস্থ্য কাঠামোর উন্নতি করতে ১৫,০০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিলাম, এই বছর স্বাস্থ্যসেবায় ব্যয় বাবদ বরাদ্দ রয়েছে ২ লক্ষ কোটি টাকারও বেশি।
চিকিৎসক দিবসে ডাক্তারদের কুর্নিশ মোদীর, কেবল শিশুদের স্বাস্থ্য সেবার জন্যই রাখা হয়েছে ২২ হাজার কোটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও জানান যে স্বাস্থ্যক্ষেত্রে পরিকাঠামো শক্তিশালী করতে তিনি ৫০ হাজার কোটি টাকার ক্রেডিট গ্যারান্টি স্কিম নিয়ে এসেছেন।



