লোকসভা নির্বাচনের আগে বুধবার বাংলায় শেষ সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভা হল কাকদ্বীপে। একসঙ্গে তিন কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচারে সারলেন তিনি। এদিনের সভা থেকে মুসলিমদের বেআইনিভাবে ওবিসি সার্টিফিকেট দেওয়া নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুললেন মোদি।
আরও পড়ুন: নামের আগে প্রাক্তন লেখার সময় এসে গিয়েছে, কাদের নিশানা মমতার?


এদিনের ভাষণে মোদি বলেন, “তৃণমূলের একটাই হাতিয়ার। সেটা হল, এটা হতে দেব না। সব কিছুতে চাই কাটমানি। মোদি উন্নয়নের পক্ষে। তৃণমূল বাংলার গরিমা নষ্ট করেছে। এখন তো সাধু সন্ন্যাসীদেরও ছাড়ছে না। ইস্কন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘের মতো সংস্থাকেও অপমান করছে। তৃণমূলের নেতারা রাম মন্দিরকে অপবিত্র বলে মনে করে।”

সঙ্গে তিনি আরও বলেন, “তৃণমূল তুষ্টিকরণের রাজনীতি করে। তৃণমূলের আমলে সংরক্ষণে লুঠ হচ্ছে। মুসলমানদের ভুয়ো ওবিসি সার্টিফিকেট দেওয়া হচ্ছে। কলকাতা হাইকোর্ট এই শংসাপত্র বাতিল করে দিয়েছে। তৃণমূল তাও মানবে না বলছে! মুসলমানদের ভুল বোঝাচ্ছে।”



মুসলমানদের ভুয়ো শংসাপত্র দিয়েছে তৃণমূল, OBC সংরক্ষণ নিয়ে সরব মোদি
অনুপ্রবেশকারীদের নিয়ে মুখ খোলেন মোদি। তার কথায়, “বাংলায় এসে আপনাদের জমিজায়গা কেড়ে নিচ্ছে অনুপ্রবেশকারীরা। অধিকার কেড়ে নিচ্ছে। সিএএ নিয়ে মিথ্যা বলছে তৃণমূল। বিরোধিতা করছে। হিন্দু শরণার্থীদের জায়গা দেবে না তৃণমূল। মতুয়াদের থাকতে দিতে চায় না। ৪ জুনের পর তৃণমূলের সব হাওয়া বেরিয়ে যাবে।’’








