নজরবন্দি ব্যুরো: বাংলার মূখ্যমন্ত্রী আর দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ সবসময় খুব একটা সুখকর হয়নি। গত সাক্ষাত ঘটেছিল বাংলায়। নেতাজীর ১২৫ তম জন্মদিবস উপলক্ষ্যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। কিন্তু সেখানে শুরু হয়েছিল নতুন বিতর্ক। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মূখ্যমন্ত্রীকে শুনতে হয়েছিল “জয় শ্রী রাম “। বাংলার সংস্কৃতি নিয়ে তরজা হয়েছিল গোটা বাংলা জুড়ে।
আরও পড়ুনঃ ফ্রন্ট জোটে জট! কাল শুধু CPM এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসছে কংগ্রেস।
আগামী কাল হলদিয়ায় ভরত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের একটি প্রকল্পের উদ্বোধনের জন্য বাংলায় আসছেন দেশের প্রধানমন্ত্রী। সেখানে প্রশাসনিক দিক থেকে আমন্ত্রিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,রাজ্যপাল জগদদীপ ধনখড়, দিব্যেন্দু অধিকারী, মেদিনীপুরের বিধায়ক তাপসী মন্ডল। আমন্ত্রিত ছিলেন দেব ও।
রবিবারের অনুষ্ঠানের জন্য আজ শনিবার বাংলায় আবেগ ভরা টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক মহলনে করছে ভোটের আগে বাঙালি আবেগ উস্কে দিতেই এসব পরিকল্পনা নিচ্ছেন মোদী জী। আর তার মধ্যেই রাজনৈতিক জল্পনা আরো একধাপ উস্কে নবান্ন সূত্র থেকে জানা যাচ্ছে কালকের হলদিয়ায় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
এর আগেও বেশ ভালো বিতর্ক হয়েছিল দেবের উপস্থিতি নিয়ে। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন দেবের উপস্থিতির কথা, সেখান থেকে নিজের উপস্থিত থাকতে না পারার কথা জানিয়ে টুইট করেন দেব। সেই উত্তর প্রত্যুত্তরের গল্প চলতে থাকে বেশ কিছু দিন ধরেই। এবার রাজনৈতিক জল্পনা উস্কে নবান্ন সূত্রের খবর কালকের অনুষ্ঠানে থাকছেন না মূখ্যমন্ত্রী। তবে এর বিস্তারিত খবর কী তা এখনো জানা যায়নি।



