নজরবন্দি ব্যুরো: ফ্রন্ট জোটে জট! ২১ এর নির্বাচন কে পাখির চোখ করে বাংলায় ঘাঁটি শক্ত করতে চাইছে বাম কংগ্রেস উভয় দলই। এই অবস্থায় বেশ একমাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল বাম – কংগ্রেস জোটের। একাধিক বৈঠকের পর মোটামুটি আসন রফার এক সিদ্ধান্তেও পৌঁছেছিল দুই দল। আগামী কাল ছিল পরবর্তী বৈঠক। কিন্তু এই মুহূর্তে আসন রফা নিয়ে সিপিএম ছাড়া অন্য বাম দলের সঙ্গে এখনই আলোচনায় বসতে চাইছে না কংগ্রেসের হাইকমান্ড।
আরও পড়ুনঃ ২৪ ঘন্টায় মৃত্যু মাত্র ১ জনের, ১০০ শতাংশ করোনা মুক্তির পথে বাংলা।
সেই মর্মে বাতিল করা হয়েছে আগামী কালের জোট বৈঠক। তার বদলে আগামীকাল শুধু সিমিএম এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবে কংগ্রেস। আসন রফার জট মিটছেই না বাম – কংগ্রেসের। গত একমাস ধরে জোটের ভাবনার পর থেকে টালবাহানা চলছেই। যত বৈঠক হয়েছে তত জটিলতা বেড়েছে। শেষমেষ রফা হয়েছিল ১৯৩ টি আসনের। ভোট লড়া নিয়ে কংগ্রেসের সঙ্গে বিবাদ হয় মূলত আরএসপি এবং ফরওয়ার্ড ব্লকের। তাই এই মুহূর্তে ‘ বামফ্রন্টের ‘ সঙ্গে জোট যেতে চাইছে না কংগ্রেস।
দ্বিপাক্ষিক আলোচনায় জোট জট কাটাতে কাল শুধু সিপিএম এর সঙ্গে বৈঠক করবে তারা। এদিকে আগামীকাল শহর আসছেন কংগ্রেসের চার কেন্দ্রীয় নেতা । জোট ছাড়াও রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক পরিস্থিতি যাচাইয়ের জন্যই রাহুল গান্ধীর নির্দেশে বাংলায় আসছেন বলেই জানা যাচ্ছে সূত্রের মারফত। বাম – কংগ্রেস জোটের কাল দ্বিপাক্ষিক বৈঠকের ফলের পর বৈঠক হতে পারে ফরওয়ার্ড ব্লক এবং আরএসপির সঙ্গে।
ফ্রন্ট জোটে জট! অন্য দিকে আব্বাস সিদ্দিকির সেকুলার ফ্রন্ট এর সঙ্গে জোট বাঁধতে চেয়ে সোনিয়া গান্ধীকে ইতিমধ্যে চিঠি দিয়েছেন আব্দুল মান্নান। কালকের আসা চার সদস্যের দলে সিদ্দিকির সঙ্গে জোটের বিষয়ে কোনো সংকেত নিয়ে আসে কিনা তা নিয়েও ভাবছে রাজ্যের রাজনৈতিক মহল গুলি।



