Modi-Mamata: বাংলার বকেয়া টাকা আনতে মোদী-মমতা বৈঠকের সম্ভবনা দিল্লিতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাংলার বকেয়া নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত চলছে। সেই সংঘাত শেষ করতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক চায় কেন্দ্র। দিল্লিতে রাজনৈতিক মহলের খবর, লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এমনটাই পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ণ মন্ত্রী গিরিরাজ সিং।

আরও পড়ুন: শারীরিক অবস্থার অবনতি, ICU তে মদন মিত্র

আর এবার মমতার আসন্ন দিল্লি সফর নিয়ে সেই সম্ভবনা আরও বেড়েছে। চলতি মাসেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তখনই মোদীর সাথে বৈঠকে বসবেন বলে সূত্রের খবর। সেখানেই ফের কেন্দ্রের থেকে রাজ্যের প্রাপ্য বকেয়া মিটিয়ে দেওয়ার আবেদন জানাবেন মুখ্যমন্ত্রী।

4 8

মঙ্গলবার রাজ্যের বকেয়া ইস্যুতে লোকসভায় ফের কেন্দ্র-রাজ্য সংঘাত হয়। এরপরেই রফা সূত্র বার করতে গিরিরাজের এই প্রস্তাব বলে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি। তাঁর দাবি, বাংলার বকেয়া নিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের বন্দোবস্ত করা হবে।

বাংলার বকেয়া টাকা আনতে মোদী-মমতা বৈঠকের সম্ভবনা দিল্লিতে

6 7

উল্লেখ্য গত ৬ ডিসেম্বর বিরোধী জোট ইন্ডিয়া বৈঠক দেকেছিল কংগ্রেস। কিন্তু সেখানে উপস্থিত থাকতে পাড়বেন না বলে জানিয়ে ছিলেন মমতা। তাঁর পর সেই বৈঠক বাতিল করা হয়। আর সেই বৈঠক হতেপারে চলতি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে। আর সেই সময় দিল্লি যাবেন মমতা। আর তখনই প্রধানমন্ত্রীর সাথে দেখা হবার কথা বলে জানা গিয়েছে তৃণমূল সূত্রে।

5 8

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত